somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন স্পিকার নির্বাচন সংসদীয় পদ্ধতির প্রতি চরম উপহাস

০১ লা মে, ২০১৩ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো একটি দেশের জাতীয় সংসদ সেই দেশের জাতির প্রতীক। আর স্পিকার হলেন সেই সংসদের প্রতীক। বাংলাদেশের জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে ৩০০ জন সাংসদ নির্বাচিত হন। বর্তমানে জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত মহিলা সাংসদের আসন রয়েছে। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বাস্তবে সংসদের ৩০০ সদস্যের সংখ্যাগরিষ্ঠের দল বা দলসমূহের জন্য একটি বোনাস। সুতরাং সংরক্ষিত মহিলা আসন থেকে স্পিকার নির্বাচন করার অর্থ হল সংখ্যাগরিষ্ঠ দলের ‘বোনাসের’ অপব্যবহার। এরই ধারাবাহিকতায় এখন এটা কী বলা যায় যে, ভবিষ্যতে সংরক্ষিত মহিলা আসন থেকে জাতি ভবিষ্যতের প্রধানমন্ত্রীকেও বেছে নিতে পারবে? তার মানে এই প্রক্রিয়ায় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়েও বাংলাদেশে ভবিষ্যতে প্রধানমন্ত্রী নির্বাচন করা সম্ভব!
স্পিকারকে বলা হয় দেশের ছায়া রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি'র অনুপস্থিতি বা অকালপ্রয়ান বা যেকোনো কারণে যে কোনো সময় তিনি হয়ে উঠতে পারেন জাতির অভিভাবক। প্রতিবেশী ভারত আর পাকিস্তানের বর্তমান স্পিকার দুইজনই নারী। ২০০৮ সালে পাকিস্তানে প্রথম নারী স্পিকার নির্বাচিত হন ফাহমিদা মির্জা। তিনি পেশায় একজন চিকিৎসক। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি তিনবার এমপি নির্বাচিত হন। ৫২ বছর বয়স্কা মির্জা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবেও স্বীকৃত। স্পিকার নির্বাচিত হওয়ার সময়ে তিনি ৩৪২ আসনের পার্লামেন্টে ২৪৯ ভোট পেয়েছিলেন। ২০০৯ সালে ভারত সর্বসম্মতিক্রমে অস্পৃশ্য সমাজ থেকে স্পিকার হিসেবে যাঁকে তুলে আনেন তিনি শুধু একজন নারী নন, তিনি একজন দলিত, মীরা কুমার। মীরা কুমার ভারতের উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের মেয়ে। মীরা কুমার ভারতের লোকসভায় পাঁচবারের নির্বাচিত সাংসদ। স্পিকার হওয়ার আগে মীরা কুমার পাঁচ বছর পূর্ণ মন্ত্রী ছিলেন। এছাড়া ১৪ জানুয়ারি ২০১৩ সালে সিঙ্গাপুরে প্রথম নারী স্পিকার নির্বাচিত হন ভারতীয় বংশোদ্ভূত হালিমা ইয়াকুব। হালিমা ইয়াকুব প্রতিমন্ত্রীর পদ ছেড়ে স্পিকার হয়েছেন। কিন্তু বাংলাদেশের সঙ্গে তাঁর কোথায় পার্থক্য? হালিমা ইয়াকুব একজন নন্দিত শ্রমিকনেত্রী। স্পিকার হওয়ার আগে তিনি টানা এক যুগ ছিলেন একজন নির্বাচিত এমপি।
আর আমাদের নব নির্বাচিত স্পকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের ৩১ নং সাংসদ ছিলেন। পরে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন। জীবনে কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হননি। এখন আমাদের এই নতুন নির্বাচিত স্পিকারকে কী ভারত, পাকিস্তান বা সিঙ্গাপুরের মহিলা স্পিকারদের সঙ্গে তুলনা করা সস্ভব? বুঝলাম বাংলাদেশ এই প্রথম একজন নারী স্পিকার বানালো। কিন্তু সংরক্ষিত মহিলা আসন থেকে স্পিকার বানানোর এটিই দেশে প্রথম রেওয়াজ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে তাহলে কী ৩০০ জন নির্বাচিত সাংসদের কেউ স্পিকার হবার মত যোগ্য নন? বা মাননীয় প্রধানমন্ত্রী'র কাছে আস্থা সংকটে ভোগেন?
বাংলাদেশে এ পর্যন্ত যাঁরা স্পিকার হয়েছেন তাঁরা হলেন-
১. শাহ আবদুল হামিদ (মেয়াদ: ১০ এপ্রিল ১৯৭২ থেকে ১ মে ১৯৭২)
২. মোহাম্মদ মোহাম্মদুল্লাহ (মেয়াদ: ৭ এপ্রিল ১৯৭৩ থেকে ২৬ জানুয়ারি ১৯৭৪)
৩. আবদুল মালেক (মেয়াদ: ২৭ জানুয়ারি ১৯৭৪ থেকে ৫ নভেম্বর ১৯৭৫)
৪. মির্জা গোলাম হাফিজ (মেয়াদ: ২ এপ্রিল ১৯৭৯ থেকে ২৩ মার্চ ১৯৮২)
৫. শামসুল হুদা চৌধুরী (মেয়াদ: ১০ জুলাই ১৯৮৬ থেকে ২৪ এপ্রিল ১৯৮৮)
৬. শামসুল হুদা চৌধুরী (মেয়াদ: ২৫ এপ্রিল ১৯৮৮ থেকে ৫ এপ্রিল ১৯৯১)
৭. আবদুর রহমান বিশ্বাস (মেয়াদ: ৫ এপ্রিল ১৯৯১ থেকে ২৫ সেপ্টেম্বর ১৯৯১)
৮. শেখ রাজ্জাক আলী (মেয়াদ: ১২ অক্টোবর ১৯৯১ থেকে ১৯ মার্চ ১৯৯৬)
৯. শেখ রাজ্জাক আলী (মেয়াদ: ১৯ মার্চ ১৯৯৬ থেকে ১৪ জুলাই ১৯৯৬)
১০. হুমায়ুন রশীদ চৌধুরী (মেয়াদ: ১৪ জুলাই ১৯৯৬ থেকে ১০ জুলাই ২০০১)
১১. অ্যাডভোকেট আবদুল হামিদ (মেয়াদ: ১২ জুলাই ২০০১ থেকে ২৮ অক্টোবর ২০০১)
১২. ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার (মেয়াদ: ২৮ অক্টোবর ২০০১ থেকে ২৫ জানুয়ারি ২০০৯)
১৩. অ্যাডভোকেট আবদুল হামিদ (মেয়াদ: ২৫ জানুয়ারি ২০০৯ থেকে ২৪ এপ্রিল ২০১৩)
১৪. শওকত আলী (ভারপ্রাপ্ত স্পিকার, মেয়াদ: ২৪ এপ্রিল ২০১৩ থেকে ৩০ এপ্রিল ২০১৩)
১৫. ডক্টর শিরীন শারমিন চৌধুরী (মেয়াদ: ৩০ এপ্রিল ২০১৩ থেকে বর্তমান)

বর্তমান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এখন রাষ্ট্রের তিন নম্বর গুরুত্বপূর্ণ পদে উন্নীত হলেন। কিন্তু যে অরাজনৈতিক প্রক্রিয়ায় তাঁকে বাছাই করা হল তা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন সাংসদ এবং জাতীয় রাজনীতির জন্য একটি ভয়ংকর লজ্জা। সংসদীয় গণতন্ত্রের আলোকে অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চায় এটি একটি প্রতিষ্ঠানগত বিপর্যয়ের উদাহরণ হয়ে থাকবে। অর্থাৎ তৃণমূল জনগণের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও শুধুমাত্র ব্যক্তির প্রতি আনুগত্যের মানদণ্ডে ডক্টর শিরীন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে নির্বাচিত হলেন। এটা গোটা সংসদীয় রাজনীতিতে বাংলাদেশে গণতন্ত্র চর্চার দেউলিয়াত্বই কেবল প্রমাণ করে না, বাংলাদেশকে এর জন্যে হয়তো কোনো মহাসংকটের সময়ে কড়ায় গণ্ডায় চড়া মূল্যই দিতে হবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×