somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের নব্য ধনিক শ্রেণীর বিদেশে নিরাপদ সেকেন্ড হোম বনাম আমাদের মহা কাঙ্খিত রেমিট্যান্স।।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা বিশ্বের বিভিন্ন দেশে যেসব প্রবাসী বাংলাদেশীরা কাজ করেন তারা অত্যন্ত পরিশ্রম করে, নানা প্রতিকূলতা মোকাবেলা করে, মাথার ঘাম পায়ে ঝড়িয়ে, নিকট আত্মীয়দের মুখে একটু হাসি ফোটাতে দেশে টাকা পাঠান। যাকে আমরা অর্থনীতির ভাষায় বলি রেমিট্যান্স। বাংলাদেশে এখন বৈদিশিক মুদ্রা থেকে আসা এই রেসিট্যান্স-ই প্রধান বৈদেশিক খাত থেকে আয়। যা দেশের অর্থনীতিকে সচল রাখার প্রধান ও অন্যতম কারিগর। অন্যদিকে বাংলাদেশ থেকে এক শ্রেণীর তথকথিত ধনিক শ্রেণী, মূলত শাসক শ্রেণীর বংশধর, বা পোষ্য, বা স্বজন, বা আমাদের মন্ত্রী-এমপিদের আত্মীয়, ভাইবোন-ভাগ্নে, মামা-খালারা বাংলাদেশ থেকে অর্থ লুট করে বিদেশে পাচার করেন। বিদেশে তারা নিরাপদ সেকেন্ড হোম গড়ে তোলেন। যাতে দেশে রাজনৈতিক পালাবদলের পর যদি অর্থ লুটের কারণে বা অনিয়মের কারণে বিচারের মুখোমুখি হতে হয়, তখন আরমসে সেই সেকেন্ড হোমে কেটে পড়া যায়। সেকেন্ড হোম তাই এক ধরনের নিরাপদ ও অর্থ পাচারের এক আধুনিক কৌশল। বাংলাদেশ থেকে সারা বছর কত হাজার কোটি টাকা এই সেকেন্ড হোমে পাচার হয় তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তবে আমেরিকার ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক এর এক হিসেব অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ২৪ বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে অন্তঃত এক লাখ ৯৭ হাজার ৬০০ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশে রেমট্যান্স কত আসলো?
১৯০ বছর বৃটিশরা এদেশ শাসন করেছে। ওই ১৯০ বছর এদেশের সকল সম্পদ লুন্ঠন করে তারা বৃটেনে পাঠিয়েছে। তারপর ২৪ বছর পাকিস্তানীরা এদেশ শাসন করেছে। ওই ২৪ বছর তারা এদেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করেছে। আর গত ৪২ বছর ধরে বাংলাদেশ স্বাধীন। কিন্তু বিদেশে সম্পদ পাচার কিন্তু বন্ধ হয় নি। কারা বাংলাদেশ থেকে বাইরে সম্পদ পাচার করছে? সোজা কথায় এর জবাব হল গত ৪২ বছরে তৈরি হওয়া একটি নব্য ধনিক শ্রেণী। এই নব্য ধনিক শ্রেণীর চরিত্রও সেই বৃটিশ শাসক, পাকিস্তানি শাসকদের মত। তারা কারা?
গত ৪২ বছরে বাংলাদেশের এমপি-মন্ত্রী'র ভাই ব্রাদার, আত্মীয়-স্বজন, তাদের স্বজনপ্রীতির জোরে অর্থ লুট করা একটি লুটেরা শ্রেণী। এরা হাল আমলের হলমার্ক-ডেসটিনি-রানা প্লাজার মালিকদের মতো একশ্রেণীর মালিক। যারা দেশের সম্পদ কোনো না কোনো ভাবে লুট করেছে। সেই লুটে প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা করেছে এই ৪২ বছরের শাসকদের কেউ না কেউ। সেই দলে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা যেমন আছেন, মেজর জিয়া থেকে খালেদা জিয়া যেমন আছেন, তেমনি আছেন জেনারেল এরশাদ-জেনারেল মঈন গংরা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই ৪২ বছরে যারাই দেশ শাসন করেছে তারাই এই লুটের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তাকারী। কখনো কখনো এরা আবার পার্সেন্টেজ ব্যবসা করেছে। কখনো ৫ পারসেন্ট কখনো ১০ পারসেন্ট বা কখনো ১৫ পারসেন্ট। তার মানে এই ৪২ বছরে যারা দেশ শাসন করেছে তাদের মধ্যেও বিদেশে দেশি সম্পদ পাচার করার একটি চক্র সব সময় সক্রিয় ছিল। সেই চক্রটি এখনো হাল-আমলের হলমার্ক-ডেসটিনি-রানা প্লাজার মালিকদের মতো সক্রিয় রয়েছে।
রাজনৈতিক সুযোগ সুবিধার নামে এরা ৪২ বছর ধরে দেশের সম্পদ বাইরে পাচার করেছে এবং এখনো করছে। তারা কারা? আমরা সবাই তা আন্দাজ করতে পারি।
বাংলাদেশের যারা কৃষক, যারা শ্রমিক, যারা গরিব মানুষ, তারা দেশে থাকলেও পরিশ্রমই তাদের একমাত্র মাধ্যম। পরিশ্রম করলে দু'বেলা খাওয়া জোটে। পরিশ্রম না করলে না খেয়ে থাকার নিয়ম। এই শ্রেণীর পরিবার থেকে মেধাবী কোনো ছেলে বা মেয়ে দেশের বাইরে যাবার সুযোগ পেলে সেখান থেকে সে দেশে টাকা পাঠাচ্ছে। এই শ্রেণীর পরিবার থেকে যারা বাইরে শ্রমিক হিসেবে গেছে তারা দেশে টাকা পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? কারণ, তারা সবার উপরে দেশ ও নিজের পরিবার, আত্মীয়-স্বজন ভালোবাসে। নিজের হাজার পরিশ্রমের বিনিময়ে এরা দেশের হাড্ডিসার মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে চায়। এরাই দেশের অর্থনীতিকে দেশে থাকলেও বা বিদেশে গেলেও সচল রাখছে। বিপরীতে, লুটেরাদের শ্রেণী, দালালি, কালোবাজারী, দুর্নীতি বা অবৈধ উপায়ে টাকা কামিয়ে বিদেশে পাচার করছে। সেখানে নিজেদের পরিবার ছেলেমেয়ে পাঠিয়ে দিচ্ছে। সেখানে ব্যাংকে টাকা জমা রাখছে। সেখানকার ভালো বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলেমেয়েরা সেশনজট মুক্ত পরিবেশে ভালো লেখাপড়া শিখছে। আর লুটেরার যিনি চালক তিনি বাংলাদেশে বসে এসব করছেন, বা তার মনোনীত বা পোষ্য ক্যাডাররা ফাই ফরমায়েস খাটছেন। খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডাবাজি, দখল, নদী ভরাট, খাল ভরাট, খাস জমি দখল, মার্কেট দখল, সরকারি সম্পদ দখল, দুর্নীতি, ঘুষ ইত্যাদি করে এরা অর্থ বানাচ্ছে। এদের সহযোগিতা করছে আমাদের স্বাধীন দেশের নতুন শাসকরা। বঙ্গবন্ধু থেকে বর্তমান সময়ের শেখ হাসিনা পর্যন্ত (১৯৭১ থেকে ২০১৩) সকল শাসকদের থেকেই এই সব লুটেরা সুযোগ সুবিধা পেয়েছে। এখনো পাচ্ছে। সেই দলে মোটা দাগে যদি আপনি সজিব ওয়াজেদ জয়, বা পুতুলের নাম বলেন, বলতে পারেন। সেই দলে আপনি যদি তারেক জিয়া বা কোকো'র নাম বলেন বলতে পারেন। এরা কেউ সেই তালিকার বাইরে নন। সুযোগ সুবিধা সবাই নিয়েছেন এবং নিচ্ছেন।
আপনি লন্ডনে গেলে নব্য এই বাংলাদেশী ধনিক শ্যেনীর খোঁজ পাবেন। আপনি কানাডা গেলে এই শ্রেণীর খোঁজ পাবেন। আপনি আমেরিকা গেলে নব্য এই ধনিক শ্রেণীর খোঁজ পাবেন। আপনি অস্ট্রেলিয়া গেলে এই শ্রেণীর খোঁজ পাবেন। আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, সুইডেন, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড গেলেও এই নব্য বাংলাদেশী ধনিক শ্রেণীর সন্ধান পাবেন। এরা সেখানে নিরাপদ সেকেন্ড হোম তৈরি করেছে। পরিবার ছেলেমেয়ে সেখানে থাকে। পরিবার প্রধান নিজ দল ক্ষমতাসীন থাকলে বাংলাদেশে অবস্থান করেন। নিজ দল বিরোধী দলে থাকলে ক্যাডারদের বা অনুগত বাহিনীর উপর সবকিছুর দায়িত্ব দিয়ে তিনিও পরিবারের সঙ্গে তখন সেকেন্ড হোমে নিরাপদে থাকেন।
কানাডায় আপনি মাত্র দেড় লাখ কানাডিয় ডলার দিলেই পাচ্ছেন বিনিয়োগ কোঠায় নিরাপদ সেকেন্ড হোম। বাংলাদেশী টাকায় যা মাত্র ১ কোটি ১০ লাখ টাকার মতো। অস্ট্রেলিয়া, আমেরিকা, সুইডেন, বৃটেন, ফ্রান্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি বহু দেশে এসব লুটেরা অনায়াসে একটি সেকেন্ড হোম বানিয়ে রেখেছেন বা রাখছেন অথবা বানানো পথে রয়েছেন। বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হলেই এরা নিরাপদ সেকেন্ড হোমে পাড়ি জমাচ্ছেন। কারা এদের সুযোগ করে দিচ্ছেন? সহজ সরল জবাব- হাসিনা-খালেদা গং।
মালয়েশীয় সরকার ২০০২ সাল থেকে ‘সেকেন্ড হোম’ কর্মসূচি চালু করার পর ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে কমপক্ষে এক হাজার ৮৬২ জন বাংলাদেশি মালয়েশিয়ায় নাগরিকত্ব কিনেছেন (সূত্র: ডেইলি স্টার, ২৭ এপ্রিল, ২০১২)। আর সেই হিসেবে তাঁরা (১৮৬২ জন নব্য ধনিক) প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকা মালয়েশিয়ায় নিয়ে গেছেন। বাংলাদেশ কারা কিভাবে বিক্রি করছে এটা মনে হয় সবার কাছেই এখন পরিষ্কার। দেশ থেকে যারা বা যাদের অনুসারী বা দোষর বিদেশে সম্পদ পাচার করছে তারাই সেই দলের লোক। এদের পরিচয় নব্য ধনিক শ্রেণী। এদের কারা তৈরি করলো? বিগত ৪২ বছরের আমাদের শাসকরাই এদের হাতে ধরে তৈরি করেছে। এরা বিদেশে সফরে গেলে তারা মেজবান খাওয়ান। উপহার সামগ্রি দেন। আরো কত কি!!!
দুঃখের বিষয় হল, আমাদের রেমিট্যান্সের হিসাব থাকলেও বিদেশে এই নব্য বাংলাদেশী ধনিক শ্রেণীদের পাচার করা টাকার কোনো সঠিক হিসেব নেই। তবে সেটি যে কথিত রেমিট্যান্সের চেয়ে কয়েক হাজার গুন বড় তা আন্দাজ করতে রাতের ঘুম হারাম করতে হয় না।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×