somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ বিমান : রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সবচেয়ে বড় খাত

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ বিমান সারা বিশ্বের দু'টি মহাদেশের আঠারোটি রুটে আকাশপথে যাতায়াত করে। বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার ছাড়াও বিশ্বের আঠারোটি শহরে বাংলাদেশ বিমানের অফিস রয়েছে। বাংলাদেশ বিমানের এই আঠারোটি বহির্বশ্বের অফিসগুলো রয়েছে লন্ডন, রোম, আবুধাবী, কুয়েত, জেদ্দা, রিয়াদ, বাহরাইন, দোহা, দুবাই, মাসকট, দিল্লী, কলকাতা, করাচি, কাঠমুণ্ডু, হংকং, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে। কেবল মাত্র লন্ডনের ৩৫ মিলিয়ন ডলার বা ২৮০ কোটি টাকার জমিতে বিমানের অফিস। রোম, আবুধাবী, কুয়েত, জেদ্দা, রিয়াদ, বাহরাইন, দোহা, দুবাই, মাসকট, দিল্লী, কলকাতা, করাচি, কাঠমুণ্ডু, হংকং, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের অফিসগুলোর খরচ নিশ্চয়ই খুব একটা কম নয়। একেই বলে খাজনার চেয়ে বাজনা বেশি। বাংলাদেশ বিমান বড় একটি রাষ্ট্রীয় লোকসানি খাত। প্রতি বছর হাজার হাজার কোটি খরচ করে রাষ্ট্র একটি লোকসানি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মর্যাদায় লালন পালন করছে। আর এই সুযোগে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী। পৃথিবীর সবচেয়ে বড় অসাধু ও দুর্নীতিগ্রস্থ সংস্থার নাম বাংলাদেশ বিমান।
কি আছে বাংলাদেশ বিমানের?
দুইটি বি-৭৭৭ এয়ার বাস, দুইটি বি-৭৩৭, চারটি ডিসি-১০, দুইটি এ৩১০-৩০০ আর তিনটি এফ ২৮ এয়ারক্রাফট। সাকুল্যে ১৩টি বিমান। ১৮ টি শহরে অফিস। বহরে ১৮ টি বিমানও নেই। আর কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কত হবে আন্দাজ করুন? একটি অফিসে গড়ে ১০ জন করে হলেও আন্তর্জাতিক রুটের ১৮টি অফিসে মিনিমাম ১৮০ জন। বাংলাদেশে ঢাকার বাইরের তিন শহরে ধরুন গড়ে ২০ জন করে মোট ৬০ জন। আর ঢাকায় মতিঝিল ও এয়ারপোর্টের লোকবল অন্তঃত ৫০০ জন। অর্থ্যাৎ বাংলাদেশ বিমানের ১৩ টি বিমান ১৮ টি আন্তর্জাতিক ও ৪টি অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য অন্তঃত ৭৫০ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা। বাস্তবে এই সংখ্যা যে কত তা একমাত্র খোদা জানেন। উচ্চ বেতন সম্পন্ন রয়েছেন একজন এমডি। কেভিন স্টিল বৃটিশ নাগরিক। তার বেতন কত? আপনার চিন্তারও বাইরে। সবমিলিয়ে মাসে মাত্র প্রায় ১০ লাখ টাকার মত। ৮ জন রয়েছেন ডিরেক্টর। তাঁদের বেতন সঠিক জানা জায় না। বিদেশি ও দেশী পাইলটদের বেতন কত? জানা জায় না। আর কর্মকর্তা-কর্মচারীরা কত বেতন পান আর কত চুরি-চামারি করেন কিছুই জানা যায় না। কারণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।
১৯৭২ সালের ৪ জুন বাংলাদেশ বিমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু। এই ৪১ বছরে এই প্রতিষ্ঠান রাষ্ট্রের যে পরিমাণ অর্থের অপচয় করেছে তা দিয়ে অন্তঃত ২০০ পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা যেতো। কিন্তু আমরা রাষ্ট্রের টাকায় জনগণের করের টাকায় একটা বাংলাদেশ বিমান লালন পালন করছি। এই জাতিকে কে টেনে তুলবে?? কে? তারা কারা? জাতি জানতে চায়!!!
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×