somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে পালাকার নাট্যদল গঠিত হল: কিছু সত্য কথন। পর্ব তিন। রেজা ঘটক

০২ রা জুন, ২০১৩ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যারি আর আমি বনানী অনিকেত পাল বাবু'দার অফিসে পৌঁছালে বাবু'দা বললেন, তোরা একটু ঘুরে আয়। আমার একটা মিটিং আছে। মিটিং শেষ হলেই তোদের সাথে বসবো। আমরা বললাম, তাহলে আমরা একটু বারিধারা থেকে ঘুরে আসি। হ্যারি'র জাপানি অ্যাম্বাসিতে একটা জরুরী কাজ আছে। বাবু'দা বললেন, যেখানে যাবি যা, ৫ টার মধ্যে আসিস, নইলে আমি কিন্তু সাভার রওনা হব। বনানী থেকে আমরা পদব্রজে গুলশান-২ এ আসলাম। ওয়ার্ড এন্ড পেজেজ-এ কাজ করে আমাদের বন্ধু নাহিদ। আমাদের পকেটে তখনো ২৫ টাকা সম্বল। হ্যারি বলল, বন্ধু ক্ষুধা লাগছে? ক্ষুধা তো আমারও লাগছে মাইরি। কি করি? নাহিদকে ফোন করে বললাম, নিমা আপারে একটা ফাঁকি মেরে ওই বিখ্যাত চায়ের দোকানে একটু আসবা? তোমার নামে তো আমরা দুই পাউরুটি আর দুই চা খেয়েছি। এখন তুমি আসলে সিগারেটও খামু। জবাবে নাহিদ বললো, আল্লাদ কতো? তোমার সাথে আর কে কে? জবাব দিলাম, হ্যারি আর আমি। দশ মিনিট খাঁড়াও। সিগারেট দুইটা খাইতে পারো, এর বেশি হইলে আমি নাই, বুঝছো?
হ্যারী বললো, নাহিদ আসবে কনফর্ম? তাইলে পাউরুটি আরেকটা মেরেদি। একবারে লাঞ্চও হয়ে গেল। হ্যারির দেখাদেখি আমিও পাউরুটি আরেকটা নিলাম। নাহিদ আসলো। বললো, কি কি খাইছো? আরেক বার চা খেলুম। সিখারেটও খেলুম। নাহিদ বললো, নিমা আপার মেজাজ খারাপ। তোমরা এখন ভাগো। আমার কাজ আছে। কাল এফডিসিতে সুটিং। সবকিছু হ-য-ব-র-ল অবস্থা। আমরা চা শেষ করার আগেই নাহিদ বিল মিটিয়ে হন্তদন্ত হয়ে চলে গেল।
আমরা আবার পদব্রজে বারিধারা জাপানি অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা হলাম। জাপানি অ্যাম্বাসিতে ঢুকে আবিষ্কার করলাম এক মহা সুযোগ। বিনা খরচে ইন্টারনেট ব্রাউজ করা যায় সেখানে। হ্যারি ওর কাজের খোঁজ খবর নিল। আমিও একটু জাপানি কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাইলাম। ওরা একটা খাতা দেখিয়ে বললো, এখানে সকল জাপানি বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা আছে। ওখানে কম্পিউটারে বসে সবকিছু জেনে নিন। হ্যারি আর আমি বসলাম দু'জনে দুই কম্পিউটারে। চ্যাটিং অপশন ওপেন করলাম, আসলো একটা সিকিউরিটি চেকবক্স। তাতে বলা হল, আমি যা কিছু করব সব সিকিউরিটি চেক-আপ হয়ে ঢুকবে। হ্যারি আমাকে নিষেধ করলো। তারপরও আমি ইয়াহু চ্যাট ওপেন করলাম। দেখি বন্ধু পুলক অনলাইনে। পুলক জানতে চাইলো, আমরা কোই? বললাম, জাপানে। পুলক বিস্ময় নিয়ে বললো, আরে শুক্রাবাদ থাকলে কও, আমি আইতাছি? কইলাম, শুক্রাবাদ যেতে সন্ধ্যা হবে। আমার দেখাদেখি পরে হ্যারিও কম্পিউটার বদল করে কিছুক্ষণ ওর জাপানি বান্ধবী মাদোকা'র সাথে গপ্পো করলো। সাড়ে চারটা পর্যন্ত আমরা প্রায় তিন ঘণ্টা জাপানি অ্যাম্বাসিতে ফ্রি চ্যাটিং করলাম। আহা কি শান্তি!! আজ শুক্রাবাদে অপুকে টাকা দিতে হবে না। বা সাকরিনকেও টাকা দিতে হবে না। ইান্টারনেটের যাবতীয় কাজ ই-মেইল চেক, চ্যাটিং সব করা শেষে আমরা আবার পদব্রজে বাবু'দার অফিস বনানীতে আসলাম।
বাবু'দা আমাদের ১৫০ টাকা দিয়ে বললো, মুকুলকে একটা ফোন করতে বলিস। আমরা বনানী থেকে বাসে উঠলাম। যাবো শুক্রাবাদ।
ওই সময় মিল্টনের ফোন। মামু তুমি কোই? কইলাম, বাসে। ভাইগ্না কইলো, বাসের হেলপারি করতাছো নাকি? কইলাম-হ। এখন কোতায় তোমার বাস? কইলাম, মহাখালি। তাইলে, নামো। আমরা অফিসে আছি।
আজকের কাগজ অফিস তখন মহাখালীতে। আমরা মহাখালী নেমে আজকের কাগজের অফিসে ঢু মারতেই শামীম রেজা আর রিয়াজ মিল্টন, আমার দুই ভাইগ্না বন্ধুর সাথে কোলাকুলি করলাম। শামীম জিগাইল, মামু কি খাবা? বিদেশী গেস্ট নিয়া আইছো? চল ভালো কিছু খাই? কইলাম, প্রস্তাব মন্দ না, চল, খাই।
গরম গরম সিক কাবাব আর হালিম আর পরোটা। আহা দুনিয়ার ক্ষুধা মিটিয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আজকের কাগজের অফিসে চাম্পিস আড্ডা মেরে হ্যারি আর আমি শুক্রবাদ রওনা হলাম বাসে। সেখানে পুলক, রিয়াজ, নাছিম, নাহিদ, পবন, জাফর ভাই, শামীম ভাই ওরা আড্ডায় আছে ধানমন্ডি নদীর পারে।
........................চলবে......................
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×