নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর উদ্বেগ হল, ৩ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ভ্যাট, কর ও বিমা যুক্ত হয়ে বর্তমানে প্রতি টন নিউজপ্রিন্টের আমদানিতে ২৩ শতাংশ শুল্ক দিতে হয়। বাজেটে প্রস্তাবিত ২৫ শতাংশ আমদানি শুল্কের প্রস্তাব কার্যকর হলে এই শুল্কের পরিমাণ দাঁড়াবে ৫৭ থেকে ৫৮ শতাংশ। যাতে সার্বিকভাবে প্রকাশনা ব্যয় ২৮ শতাংশ বাড়বে। ইতিমধ্যে বিদেশ থেকে আমদানি করা নিউজপ্রিন্টের আমদানি-মূল্যও বেড়ে যাচ্ছে। এ ছাড়া সাম্প্রতিককালে মুদ্রণ, পরিবহনসহ সব খাতেই সংবাদপত্রসহ প্রকাশনা ব্যয় অনেক বেড়ে গেছে। সো, বইয়ের দাম স্বাভাবিক গতিতেই বাড়ার কথা। বাড়তি দামের কারণে পাঠক বই কিনবে, সিগারেট কিনবে নাকি তেল-নুন কিনবে? পাঠকের তো হাত মাথায় ওঠার কথা। পড়ার সময় কোথায় পাবে! ওদিকে আবার সেই টাকাওয়ালাদের কথা মাথায় রেখে গাড়ির দাম কমানো হয়েছে। গাড়ি যতো পুরানো দাম ততো কম। আচ্ছা, গাড়ি পুরানো হলে কি ফিটনেস নিয়ে একটা ব্যাপার স্যাপার থাকার কথা না। তাছাড়া পরিবেশ দূষণের কথা তো বইপত্রের ব্যাপার। বই যখন পড়াই লাগবে না, তখন কিন্তু আরামসে টাকাওয়ালারা পুরানা গাড়ি দিয়ে পরিবেশ দূষণ করে ধরিত্রির বারোটা বাজিয়ে দেবে। তখন একটা স্বাভাবিক লাভ হবে চিকিৎসকদের। মানুষ নানা ধরনের জটিল রোগ নিয়ে ডাক্তার বাবুকে স্মরণ করবে। আর যদি কবিরাজ মহাশয় সোই সুযোগটি বুঝতে পেরে সময় মতো বাটি আর আমলকি হরতকি নিয়ে নামতে পারেন, তাহলেই ব্যবসা। পাঠকের মাথায় হাত। আর কারো কারো পোয়া বারো। ডুগ ডুগ ডুগ বাজে অম্বরি, মেঘে বাজায় অম্বরি....
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।