somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিকো বাবু'র যতো খবর-২ ।।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিকো বাবু আমাদের রাজপুত্তুর। ইদানিং আমার উপর একটু এদিক সেদিক হলেই প্রতিবাদ করে। কিকো বাবু যে বড় হয়ে উঠছে এটা তার লক্ষণ। কেউ ফোন করলে কিকো বাবু কাছে এসে শুনতে চায় ফোনের ওপাশে কে। ফোনটি যদি মায়া'র হয় তাহলে স্পিকার অন করে কিকো'র সঙ্গে কথা বলিয়ে দিতে হয় আমাকে। কিকো বাবু তিনটি ভাষায় কথা বললে বুঝতে পারে। বাংলা, ইংরেজি আর বসনিয়ান। আর ওর নিজের ভাষা তো আছেই। আমরা সেটি বোঝার চেষ্টা করছি।
সোফায় যদি একটা সিট খালি থাকে তখন সে ওখানে গিয়ে রাজপুত্তুরের মতো বসবে। খাবারের সময় একদম চাবি দেওয়া পুতুলের মত সবাইকে ডেকে আনবে। খাবার রেডি না হএয়া পর্যন্ত রাজপুত্তুরের মত আয়েসি ভঙ্গিতে বসে সব দেখবে। আমাদের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কিকো বসে থাকে। রাতে ঘুমোতে যাবার আগে কিকোকে ঠিক মতো গুডনাইট বলা না হলে বা তার পছন্দ না হলে চিৎকার করে আবার ডাকবে। আমরা যতোক্ষণ যেগে থাকি কিকো বাবু'র ঘুম আসলেও ঢুলু ঢুলু চোখে সেও পাশে বসে জেগে থাকে। আর রাতে যদি বাসার কোথাও কোনো অস্বাভাবিক শব্দ হয়, গোটা বাড়ি সে মাথায় তুলবে।
একেবারে ছোট্ট বাচ্চাদের কথা শুনলেই কিকো উপর থেকে ধমক লাগাবে। ভাবটা এমন সে-ই এই রাজ্যের প্রিন্স। তার উপরে আবার কে ওখানে কথা বলে-রে!!! ইদানিং কিকো বাবু হঠাৎ পেছন থেকে জাম্প করে জড়িয়ে ধরে। তারপর ক্যাঙ্গারুর মতো দু'হাতে জড়িয়ে ধরে দু'পায়ে ভর দিয়ে হাঁটবে। টেনিস বল কিকো বাবু'র খুব প্রিয়। বলটি উপরে ছুড়ে মারলে একলাফে সে ওটাকে অসামান্য দক্ষতায় ধরে ফেলবে। তারপর আবার এনে দেবে আবার ছুড়ে মারা জন্য।
হাঁটতে গেলে কিকো বাবু রাজপুত্তুরের মত সামনে সামনে হাঁটবে। আবার একটু পেছনে তাকিয়ে কনফর্ম হয়ে নেবে আমরা তার পেছনে আছি কিনা। আমাদের দুই ছেলে মেয়ের সঙ্গে স্কাইপেতে কিকো বাবুও কথা বলে। ওরা তখন কিকো'র সঙ্গে কথা বলে ভারী মজা পায়। আর যখন স্কুল ছুটিতে ওরা আমাদের এখানে বেড়াতে আসে তখন তো কিকো আমাকে বা মায়াকে একদম চেনেই না। ওরাই কিকো'র তখন সবকিছু। তখন কিকো খাওয়া পর্যন্ত ভুলে যায় খেলার ছলে। কিকো বাবু একদিন অনেক বড় হবে। ইদানিং মায়া'র সঙ্গে একটা গান অনুশীলন করে। আমি সেই গানের কোনো অর্থ বুঝি না। কিন্তু তারা দু'জনেই খুব ভালো এনজয় করে মনে হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×