somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিরপুরের কসাই কাদের মোল্লা'র আয়ু বাড়ার পূর্বাভাস!!!

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল সুপ্রিম কোর্টের শেষ কর্ম দিবস। তারপর সুপ্রিম কোর্ট শীতকালীন ছুটিতে যাবে। তার মানে কাদের মোল্লার ফাঁসির আদেশের যে শুনানী আগামীকাল হবে, সেটি তুচ্ছ একটি কারণ দেখিয়ে সেটাকে ঝুলিয়ে রাখার একটি কৌশল বের করবে এখন কাদের মোল্লার আইনজীবীরা। তারপর সুপ্রিম কোর্টের শীতকালীন ছুটি শেষে নতুন করে যখন আদালত বসবে, ততোদিনে বাংলাদেশে অনেক কিছু ঘটে যাবে। তার মানে কাদের মোল্লার ফাঁসি আপাতত আর হচ্ছে না। ঝুলে থাকছে অজানা আগামীর জন্য। হয়তো আগামীকাল ব্যারিস্টার রাজ্জাক সাহেব হরতাল অবরোধের কারণ দেখিয়ে আদালত বর্জন করবেন! হয়তো আগামীকাল আদালতে উপস্থিত হলেও তুচ্ছ একটি বিষয় তুলে কাদের মোল্লার ফাঁসির আদেশের উপর আরো অনির্দিষ্টকালের জন্য স্থগিত আদেশ আনবেন! হয়তো কোনো একজন বিচারপতি অনুপস্থিত থেকে বিষয়টিকে দীর্ঘায়িত হবার সুযোগ দেবেন! হয়তো বলা হবে কাদের মোল্লা শারীরিকভাবে অসুস্থ। তখন তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। নতুবা নিদেন পক্ষে তার স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে কালকের দিনটা পার করে দেওয়া যাবে। মানে কালকের দিনটা পার করতে পারলেই কাদের মোল্লার আয়ু অনির্দিষ্টকালের জন্য বেড়ে যাবে!
এ তো গেল আদালত পাড়ার খবর। এর মধ্যে প্রধানমন্ত্রী'র সঙ্গে জাতিসংঘের সফররত বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো'র আজকের বৈঠক বাতিল হয়েছে। এরমধ্যে আবার জাতিসংঘের মানবাধিকার সংস্থা কাদের মোল্লার ফাঁসি না দেওয়ার অনুরোধ করছেন। আজ রাতে আবার পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ ফেইথ এন্ড কমিউনিটিস মন্ত্রী সাইয়েদা ওয়ারসি বাংলাদেশ সফরে আসছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ফোন করেছেন। দেশীয় এবং আন্তর্জাতিক চক্র সম্মিলিতভাবে কাদের মোল্লার ফাঁসি স্থগিত করায় নানাভাবে ভূমিকা পালন করছে। সুতরাং কাদের মোল্লার ফাঁসি শেষ পর্যন্ত কোথায় আটকে থাকে সেই নাটক দেখার জন্য বাংলাদেশকে আরো অপেক্ষা করতে হবে।
ততোদিন আগামী ৫ জানুয়ারি যে দশম সাধারণ নির্বাচন অনুষ্ঠািত হবার কথা তা নিয়ে সবাই ব্যস্ত হয়ে উঠবে। ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি দুইবার মিস্টার তারানকো'র উপস্থিতিতে বৈঠক করেছেন। হয়তো বিএনপি নির্বাচনে আসার মত একটি পরিবেশ তৈরি হচ্ছে। সেই সুযোগে কাদের মোল্লা ফাঁসির দড়িকে এড়িয়ে নির্বিঘ্নে আরো কিছু দিন রাষ্ট্রীয় ভাতের অপচয় করবেন। আর জামায়াত শিবির বিএনপি হরতাল অবরোধের নামে আরো জ্বালাও পোড়াও মানুষ হত্যা করবে। কোথায় যাচ্ছে দেশ? নাকি বিএনপি'র নির্বাচনে আসার শর্তে কাদের মোল্লার ফাঁসির আদেশ স্থগিত করা হল!!!!
শুনেছি, ২০২৫ সালে মঙ্গল গ্রহে দুই লাখ মানুষ বসতি গড়ার জন্য পাড়ি দেবে। আমরা কি সেখানে চলে যাব কিনা বুঝতেছি না। কসাই কাদের যে ভি দেখিয়েছিল, গতকাল তার স্ত্রী দেখালেন উল্টো ভি। এই উল্টা ভি-এর মানে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা। সুতরাং কাদের মোল্লা আরো কিছু দিন জাতির কলংক হয়ে রাষ্ট্রীয় খাবার ধ্বংস করবে এটাই এখন এই সময়ের সর্বশেষ খবর... তারপরেও বলে যাই কাদের মোল্লা তুই রাজাকার....
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×