একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি মানবতাবিরোধী যুদ্ধাপরাধী মিরপুরের কসাই আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ বিষয়ে শুনানি গ্রহণ শেষে দুপুর ১২টার পর এ আদেশ দেন। আইনি জটিলতায় এখন কসাই কাদের মোল্লার সামনে কেবলমাত্র রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থণার সুযোগ রইল। এর আগে কসাই কাদের মোল্লা বলেছিলেন, রাষ্ট্রপতির কাছো তোষ স্বীকার করে তিনি ক্ষমা চাইবেন না। যদি এখনো তিনি সেই সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে আজ রাতেই কসাই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে।
এতোদিন বিএনপি ও জামায়াত জোট বলে এসেছিল যে বিচার প্রক্রিয়া বিতর্কিত, এখন আর সেটি বলার সুযোগ নেই। বরং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুপস্থিতি একজন চেম্বার বিচারপতি'র কাছ থেকে কসাই কাদের মোল্লার আইনজীবীরা রিভিউ পিটিশনের নামে ফাঁসি কার্যকর স্থগিত আদেশ এককভাবে বের করেছিলেন। যে কারণে ফাঁসি কার্যকর হতে আবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির চেম্বার বেঞ্চ একত্রে এই রিভিউ আবেদন শুনানী শেষে খারিজ করে দিলেন। এত করে আইনের সকল জটিলতার নিঃস্পন্ন হল। পাশাপাশি কসাই কাদেরের ফাঁসি নিয়ে জামায়াত বিএনপি'র বিতর্ক করার খায়েসের পথও বন্ধ হল।
বাংলাদেশের মাটিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সবারই একে একে আইনের সকল জটিলতা শেষে কসাই কাদেরের মত ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। এভাবেই বাংলাদেশ একাত্তরের কলংক মুছে একুশ শতকে নতুন সোনার বাংলা হয়ে উঠবে। এটাই বাংলার সকল সাধারণ মানুষের প্রাণের দাবী। জয় বাংলা। বিপ্লব দীর্ঘজীবী হোক।
ক-তে কাদের মোল্লা...তুই রাজাকার...তুই রাজাকার....
কসাই কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক সাহেব এখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা পর্যন্ত ফাঁসি কার্যকর করা যাবে না বলে যে দোহাই দিচ্ছেন, এটা হল সময় ক্ষেপণের সেই পুরানো একটি কৌশল মাত্র। এ্টি আর এখন টিকবে না। রাজ্জাক সাহেব বলছেন যে, জেল কোড পুরোপুরি মানতে হবে। আজ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ চেম্বার আদালতে রিভিউ আবেদন খারিজ করার অর্থই হল আগের যে নির্দেশ ছিল সেটিই হুবহু কার্যকর। সেই হিসেবে কসাই কাদের মোল্লার ডেথ ওয়ারেন্ট কারাগারে আছে। সেটির উপর যে স্থগিত আদেশ করেছিলেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সেই স্থগিত আদেশ এখন আজকের শুনানীর পর থেকে অকার্যকর। তার মানে হল কাদের মোল্লার ডেথ ওয়ারেন্ট জারী আছে। এখন কারা কর্তৃপক্ষের কাছে আজকের স্থগিত আদেশ যে অকার্যকর এবং রিভিউ আবেদন খারিজের কপি পৌঁছা মাত্রই কাসের কাদের মোল্লাকে ফাঁসিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাটা কারাটা কর্তৃপক্ষের অবশিষ্ট কাজ।
ব্যারিস্টার রাজ্জাক সাহেব নিজেও একজন জামায়াতে ইসলামী'র লোক। মিথ্যা কথা বলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে এর আগে তিনি অনেক বেআইনী কাজ করেছেন। এখন পূণৃাঙ্গ রায়ের প্রকাশ পর্যন্ত রায় কার্যকর করা যাবে না বলে যে দোহাই দিচ্ছেন, সেটা সময় ক্ষেপণের সেই পুরানো ক্যাচাল। আইনি জটিলতায় সেই ক্যাচালের আর কোনো মূল্য নাই। রায় কার্যকরের স্থগিত আদেশ যেহেতু আদালত খারিজ করে দিয়েছে, তাই ডেথ ওয়ারেন্ট কাদের মোল্লার জন্য বহাল আছে। আর সেই খবরটি অফিসিয়ালি কারা কর্তৃপক্ষের কাছে পোঁছা্লেই কসাই কাদের মোল্লার ফাঁসি হবে। আর সেই ফাঁসি যে আজকেই হতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত।
জয় বাংলা...
রিভিউ আবেদন খারিজের আদেশে বিচারকরা সই করার পর ইতোমধ্যে তা কারা কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠিয়ে দেয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম জানিয়েছেন। আর কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মাঈন উদ্দিন খন্দকার জানিয়েছেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের আদেশে হাতে পেলেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জয় বাংলা...
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




