somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কসাই নরপিচাশ কাদের মোল্লা'র ফাঁসি সরাসরি দেখার সুযোগ পেলেন যারা!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কসাই নরপিচাশ কাদের মোল্লা'র ফাঁসির প্রত্যক্ষ করার সুযোগ পেলেন যারা:
১. দায়িত্বপ্রাপ্ত কারা মহাপরিদর্শক মাঈন উদ্দিন খন্দকার
২. উপ-কারা মহাপরিদর্শক গোলাম হায়দার
৩. ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট শেখ ইউসুফ হারুন
৪. জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী
৫. কারাধ্যক্ষ মাহবুবুর রহমান
৬. ঢাকার সিভিল সার্জন আবদুল মালেক
৭. কারা চিকিৎসক রথীন্দ্রনাথ শম্ভু
৮. কারা জামে মসজিদের ইমাম মনির হোসেন ও
৬. জল্লাদ শাহজাহান ভুঁইয়া

এর আগে রাত নয়টায় কাদের মোল্লাকে গোসল করানো হয়। সাড়ে নয়টায় তিনি নামাজ আদায় করেন। ১৫ মিনিট পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নয়টা ৫৫ মিনিটে কারা জামে মসজিদের ইমাম মনির হোসেন তাঁকে তওবা পড়ান। এরপর তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। ঠিক রাত ১০টা ১ মিনিটের সময় প্রথা অনুযায়ী, কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তাঁর হাতে রাখা একটি লাল রুমাল মাটিতে ফেললে প্রধান জল্লাদ শাহজাহান ভুঁইয়া ফাঁসির মঞ্চের লিভার (লোহার তৈরি বিশেষ হাতল) টেনে দেন। এতে পায়ের তলা থেকে কাঠ সরে ফাঁসি কার্যকর হয়। ফাঁসি দেওয়ার প্রায় ২০ মিনিট পর ১০টা ২১ মিনিটে তাঁকে নামানো হয়। এরপর কিছু প্রক্রিয়া শেষে কারাগারের দু'জন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত ১১টার পর কাদের মোল্লার মরদেহবাহী দুটি অ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪টি গাড়ির বহর ফরিদপুরের দিকে রওনা হয়। ভোর রাতে গ্রামের বাড়ি ফরিদপুরে তাকে দাফন করা হয়।

মানবতাবিরোধী অপরাধের বিচার:

হযরত আলী লস্করসহ পরিবারের পাঁচ সদস্যকে হত্যা ও মেয়েকে ধর্ষণের দায়ে আবদুল কাদেরের বিরুদ্ধে আপিল বিভাগের ফাঁসির আদেশ

বিচার শুরু:

২০১২ সালের ২৮ মে বিচার শুরু। গত ৫ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২

ফাঁসির দাবি:

কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণদের ডাকে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ

আইন সংশোধন:

২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধন

রায় পুনর্বিবেচনা:

১০ ডিসেম্বর রায় পুনর্বিবেচনার আবেদন। ১২ ডিসেম্বর খারিজ

১২ ডিসেম্বর ২০১৩, রাত ১০টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×