একাদশ বিশ্বকাপ ক্রিকেট মিশন শেষ করে আজ রাত পৌনে আটটায় দেশে ফিরেছে টিম টাইগার্স। হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে টাইগার্সদের বরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ও দেশের সর্বস্তরের ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষ। বাংলার বীরদের বরণ করার জন্য আজ বিমানবন্দর হয়ে উঠেছিল সত্যিকারের এক লাল-সবুজের বাংলাদেশ। যেখানে কোনো বিরোধীপক্ষ ছিল না। সবার কণ্ঠেই ছিল 'সাবাশ বাংলাদেশ', 'গো টাইগার্স গো', 'রাইজ অব দ্য টাইগার্স’, ‘আমরা তোমাদের নিয়ে গর্বিত’ ইত্যাদি নানান শ্লোগান।
এবারের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একাদশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম বারের মত কোয়ার্টার ফাইনাল খেলতে সক্ষম হয়। গত ১৯ মার্চ মেলবোর্নে ভারতের বিরুদ্ধে খেলায় আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশ ১০৯ রানে হারলেও টিম টাইগার্সদের নিয়ে গোটা বাংলাদেশের মানুষ গর্বিত।
এবারের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অর্জনগুলোর দিকে আবার একপলক চোখ ঘোরানো যাক।
১. এই প্রথম বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
২. বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন।
৩. বিশ্বকাপে এক নম্বর টেস্ট প্লেয়িং দল ইল্যান্ডকে হারায় বাংলাদেশ। বাংলাদেশের কাছে হেরে ইল্যাংন্ড বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে।
৪. অধিনায়ক মাশরাফির ক্যাপ্টেনসির প্রশংসা করেছেন বিশ্বের গ্রেট সব ক্রিকেটারগণ। সামনে থেকে টিম টাইগার্সকে নেতৃত্ব দেওয়া মাশরাফি একজন সফল কাপ্টেন।
৫. এবারের বিশ্বকাপ আসরের নতুন সেনশেসন বোলার এবং বাংলাদেশের হার্টথ্রুব হিরো রুবেল হোসেন।
৬. বাংলাদেশ দলের ওয়ানডাইনে নতুন আবিস্কার সৌম্য সরকার।
৭. বাংলাদেশ দলের নতুন মহাজুটি মোহাম্মদউল্লাহ-মুশফিক= ভায়রাভাই জুটি।
৮. বাংলাদেশের নতুন আবিস্কার অলরাউন্ডার সাব্বির রহমান।
৯. বাংলাদেশের নয়া মাশরাফি তরুণ ড্যাসিং তারকা তাসকিন আহমেদ।
১০. ব্রিজবেনে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচটি পরিত্যক্ত হলে, গ্রুপের অপর পাঁচটি খেলার মধ্যে বাংলাদেশ তিনটিতে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটি সহ মোট ছয়টি ম্যাচ থেকে বাংলাদেশ মোট ১৫৮৫ রান তুলতে সক্ষম হয়। যার গড় ২৬৪.১৭। যা ২০০৭ বিশ্বকাপের মোট ১২৭২ রান ও গড় ১৪১.৩৩ এবং ২০১১ বিশ্বকাপের মোট রান ১০১৭ ও গড় ১৬৯.৫০ থেকে বেশি।
১১. এবারের বিশ্বকাপে বাংলাদেশ ৬ ম্যাচের মধ্যে মোট দুইবার বিপক্ষ দলকে অলআউট করে এবং মোট ৪২টি উইকেট লাভ করতে সক্ষম হয়।
১২. বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদউল্লাহ রিয়াদ। রিয়াদের মোট রান ৩৬৫ রান।
১৩. বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন আহমেদ। তাসকিনের উইকেট সংখ্যা ৯টি।
১৪. বিশ্বকাপে এই প্রথম বাংলাদেশ তিনশোর উপর রান চেস করতে সক্ষম হয়।
১৫. বাংলাদেশ দলে মিডল অর্ডারে সেরা পারফর্ম করেন মুশফিকুর রহিম।
বাংলাদেশ দলের শ্রীলংকান কোচ চন্দিকা হাথুরুসিংহ টিম টাইগার্সকে সঠিক নির্দেশনা দিয়ে যেভাবে বিশ্বকাপের জন্য গড়ে তুলেছেন, সেজন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। সেই টিম টাইগার্সদের সকল ফিজিও, গ্রাউন্ডসম্যান, দলের সঙ্গে থাকা সকল সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল সদস্য ও কর্মকর্তা সবাইকে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মনে রাখতে হবে, এবারের বিশ্বকাপে আমরা যা কিছু অর্জন করলাম, তা যেন সব সময় আমাদের হৃদয়ে থাকে। আমাদের অর্জিত ফুলগুলোর রূপ-রস-গন্ধ যেন আমরা কখনো ভুলে না যাই। আর বিশ্বকাপের মত বড় আসরেে ছোটখাট যেসব ভুলগুলো আমরা করেছি, তা থেকে যেন আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, আজ থেকে তাই হোক টিম টাইগার্সের একমাত্র লক্ষ্য। জয়তু টিম টাইগার্স। জয়তু বাংলাদেশ ক্রিকেট।
................................
ঢাকা
২২ মার্চ ২০১৫
ওয়েলকাম ব্যাক টিম টাইগার্স আওয়ার্স হিরোস!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।