somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুস্তাফিজকে পরিকল্পিতভাবে ব্যবহার করা উচিত !!

২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এখন যে কথাটি মনে রাখতে হবে সেটা হল, মুস্তাফিজুর রহমানকে যত্রতত্র ব্যবহার না করা। মুস্তাফিজ যাতে দীর্ঘ দিন খেলতে পারে, বিশেষ করে টেস্ট ও একদিনের ক্রিকেট, সেদিকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সতর্ক হওয়া জরুরী। ক্রিকেটে সবচেয়ে বেশি ইনজুরির শিকার হন ফাস্ট বোলাররা। এর আগে খালেদ মাসুদ পাইলট সহ আমাদের আগের অনেক ক্যাপ্টেন মাশরাফি মুর্তাজাকে যত্রতত্র ব্যবহার করে কিন্তু বারবার ইনজুরিতে ফেলেছিলেন। মাশরাফি'র টেস্ট ক্যারিয়ার মাঝ পথে আটকে যাবার পেছনে এটা একটা প্রধান কারণ। ফাস্ট বোলারকে অপব্যবহার করা। তাই অতি উচ্ছ্বাসে আমরা যেন আবার নতুন করে মুস্তাফিজকে অপব্যবহার না করি। সেটা বিসিবিকে এখন থেকেই মনে রাখতে হবে এবং সে বিষয়ে সুতীক্ষ্ণ সতর্কতা অবলম্বন করতে হবে।
মুস্তাফিজকে টিটুয়েন্টির মত ফালতু ফরমেটে একদম না খেলানো উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। মুস্তাফিজ যাতে দীর্ঘদিন টেস্ট খেলার সুযোগ পায় সেই লক্ষ্যে এখন থেকেই মুস্তাফিজকে গড়ে তুলতে হবে। একদিনের ক্রিকেটেও সুযোগমত তাকে বিশ্রাম দিতে হবে। নইলে বাংলাদেশে হঠাৎ আবিস্কার হওয়া এই পেসকার্টারকে আমরা ধরে রাখতে পারব না। আমরা মাশরাফিকে অপব্যবহার করে তার টেস্ট ক্যারিয়ারকে হুমকির মধ্যে ফেলেছি। একই ঘটনা যেন আমরা অতি উচ্ছ্বাসে আবার মুস্তাফিজের বেলায় না করি। আজ অভিষেক টেস্টেই মুস্তাফিজকে দিয়ে ১৮ ওভার বল করানো হয়েছে। এটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। অথচ দলে কিন্তু তিনজন স্পিনার ছিল। এটা ফাস্ট বোলারদের উপর চাপ তৈরি করে। নতুন অভিষিক্ত হওয়া তারুণ্যের নেশার ঘোরের মধ্যে থাকা মুস্তাফিজকে সেই ঘোরের মধ্যে আমরা অপব্যবহার না করি, সেটা সবাইকে মনে রাখতে হবে।
মুস্তাফিজ যত বেশি বল করবে তত বেশি বাংলাদেশ উইকেট পাবে, আমরা যেন এই অভিপ্সার মধ্যে আটকে না যাই। আমাদের অন্য বোলারদের মধ্যে যেন এই অনিচ্ছার বুদবুদ বাসা না বাধে যে মুস্তাফিজ উইকেট নেবে, আমরা শুধু বল করে যাব। মোদ্দাকথা মুসফিজের উপর চূড়ান্ত ভর করার মত দলীয় চাপ যেন তৈরি না হয়, যে ধরনের চাপ এখন শ্রীলংকার মালিঙ্গা বা ভারতের মোহাম্মদ সামি বা ইংল্যান্ডের ব্রড ফেইস করে অভ্যস্থ। পরিনত হবার পর মুস্তাফীজ সেই চাপ এমনিতেই নিতে পারবে। তার আগে যেন তার উপর সেই চাপ তৈরি করা না হয়।
মনে রাখতে হবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ১৫ বছরের ইতিহাসে একজন মাশরাফি বা একজন মুস্তাফিজ কিন্তু বিরল প্রতিভা। যা হুট করেই আবিস্কৃত হওয়া বাংলাদেশের সম্পদ। সেই সম্পদকে অপরিকল্পিত অপরিপক্ক সিদ্ধান্তে খরচ করা মোটেও দুরদর্শীতার কাজ হবে না। মুস্তাফিজকে নিয়ে বিসিবি'র সুনির্দিষ্ট লক্ষ্যে পরিকল্পনা করা উচিত। যে কোনো ফরমেটে ফিটনেস থাকলেই খেলবে, এমন নীতি থেকে বেড়িয়ে আসা উচিত।

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×