somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫ !!!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা এবং বিদেশে তাদের সম্পত্তির তথ্য চাওয়ার বিধান রেখে গতকাল রবিবার জাতীয় সংসদে ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫’ কণ্ঠভোটে পাস হয়। গত জুলাই মাসে অর্থমন্ত্রী আইন সংশোধনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছিলেন। এরপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষার পর তা ফেরত আসে।
বিলের সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় জাতীয় পার্টির ফখরুল ইমাম এবং স্বতন্ত্র সদস্য হাজি মো. সেলিম আইন বাস্তবায়নে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কথা তুলে ধরেন।

জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আমলাতান্ত্রিক জটিলতা থাকে। কিন্তু আমরা যারা আছি তারা কী ঘোড়ার ঘাস কাটতে আছি? মন্ত্রিসভা কী ঘোড়ার ঘাস কাটতে আছে? এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা জানেন, কিভাবে দায়িত্ব পালন করতে হয়। আমলাতন্ত্রকে কিভাবে ধরতে হয়, তা আমরা জানি।”

মাননীয় মন্ত্রী মহোদয়, বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের কার কাছে কত বিদেশিমুদ্রা আছে তা জানার চেয়ে দেশে অবস্থানরত বাংলাদেশীদের কার কাছে কত বিদেশি মুদ্রা আছে, সেটা জানতে পারলে বরং দেশের মঙ্গল হতো। দেশের আম-জনতাও জানতে পারত কোন কুতুবের কাছে কত হাজার কোটি টাকার বিদেশি মুদ্রা আছে। আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত। পরে অন্যদের চেহারা দেখা উত্তম নয় কি!!

সংশোধিত আইন অনুযায়ী, সরকার ও বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি ও অন্য দেশের নাগরিকদের হাতে থাকা বিদেশি মুদ্রা বা বৈদেশিক সিকিউরিটিজ সম্পর্কিত তথ্য এবং বিদেশে তাদের স্থাবর বা অন্য সম্পত্তির বিষয়ে তথ্য চাইতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, বিদেশিরা বাংলাদেশ ব্যাংকের বা সরকারের কাছে যে যে হিসাব দেবেন, তা যাচাই বাছাই করার উপায় কী হবে? তা যাচাই বাছাই করার জন্য কী আমাদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই সুযোগে বাইরে পিকনিক করতে যাবেন? মাননীয় অর্থমন্ত্রী মহোদয়, আইন পাস করা আর বাস্তবে তা কার্যকর করার মধ্যে বাংলাদেশে একটা নৈরাজ্য রয়েছে। এটি শেষ পর্যন্ত না সেদিকেই যায়।

কারণ, এর আগে আমরা দেখেছি, পদ্মা সেতুর ঠিকাদারদের কারিগরি বিষয়গুলো ঠিকমত হচ্ছে কিনা তা দেখার জন্য যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কয়েকজন সাংসদ বিদেশে জনগণের টাকার শ্রাদ্ধ করেছেন। যারা টেকনিক্যাল বিষয়ে কিছুই জানেন না, তারাই সেই সফরে স্ত্রীদের নিয়ে পিকনিক করেছেন। গচ্ছা গেছে কোটি কোটি টাকা। যা পদ্মা সেতুর খরচ বাড়ার একটি অন্যতম কারণ। অতএব সাধু সাবধান

৭ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা

সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×