somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স আসলে কী ? আমরা কি সবাই তার ব্যাখ্যা জানি???

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বছর (২০১৫-১৬ অর্থবছর) প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর সরকার ৭.৫% ভ্যাট বা মূল্য সংযোজন কর আরোপ করেছে। ভ্যাট প্রত্যাহারের দাবিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন আন্দোলনরত। আন্দোলনের দাবিটি বুঝতে চাইলে যে কাউকে আগে ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি সেটি বুঝতে হবে। একজন অর্থনীতির ছাত্র হিসেবে ভ্যাট বলতে আমরা বুঝি, চূড়ান্ত ভোক্তা ভ্যালু অ্যাডের কারণে যে পরিমাণ অতিরিক্ত করের বোঝা বহন করেন, সেই অতিরিক্ত করটুকুই হল ভ্যাট বা মূল্য সংযোজন কর। একটা উদাহরণ দিলে অনেকের বিষয়টি বুঝতে আরো সুবিধা হবে।

ধরুন,
সরকার সাবানের কাঁচামালের উপর ১০% বিক্রয় কর (ভ্যাট) বা আমদানি কর আরোপ করল। এখন আমরা কিভাবে ভ্যাট হিসাব করব?

১. মনে করুন, সাবানের কাঁচামালের দাম ১০০ টাকা। এখন ১০% কর থাকায় সাবানের কাঁচামাল বিক্রেতা ১০০ টাকার কাঁচামাল সাবান ফ্যাক্টরির কাছে ১০০ + ১০০x১০% = ১০০ + ১০ = ১১০ টাকায় বিক্রি করবেন। এখানে সাবানের কাঁচামাল বিক্রি করে কাঁচামাল বিক্রেতা সরকারকে কর দিবেন ১১০ - ১০০ = ১০ টাকা।

২. সাবান ফ্যাক্টরি ১১০ টাকায় কাঁচামাল কিনে সাবানটি প্রস্তুত করল এবং সাবানের উৎপাদন খরচ ও লভ্যাংশ ধরে সাবানের মূল্য ঠিক করল ১২০ টাকা। এবার সাবান ফ্যাক্টরি রিটেইলরের জন্য সাবানের দাম আদায় করবেন ১২০ + ১২০x১০% = ১২০ + ১২ = ১৩২ টাকা।

এখন সাবান ফ্যাক্টরি সাবান প্রস্তুত করে ভ্যালু অ্যাড করেছেন ১৩২ - ১১০ = ২২ টাকা। এই অতিরিক্ত ২২ টাকা ভ্যালু অ্যাড করার জন্য সাবান ফ্যাক্টরি সরকারকে অতিরিক্ত বিক্রয় কর দেবেন (১৩২ - ১১০)x১০% = ২.২০ টাকা।

৩. এবার রিটেইলর সাবান পরিবহন ও শ্রমিকের খরচ এবং লভ্যাংশ যোগ করে সাবানের পিছনে খরচ ধরল ১৫০ টাকা। এবার রিটেইলর চূড়ান্ত ভোক্তা অর্থ্যাৎ সাবানের যিনি ক্রেতা তার কাছ থেকে আদায় করবেন ১৫০ + ১৫০x১০% = ১৫০ + ১৫ = ১৬৫ টাকা।

একজন ক্রেতা সাবান কিনলেন ঠিক ১৬৫ টাকা দিয়ে। এখানে রিটেইলর সরকারকে অতিরক্ত বিক্রয় কর দেবেন অতিরিক্ত ভ্যালু অ্যাড যতটুকু করলেন, ঠিক তার বিপরীতে ১০% হারে। অর্থ্যাৎ নতুন ভ্যালু অ্যাড এখানে (১৬৫-১৩২) বা ৩৩ টাকা। এখন কর হবে তার ১০% = ৩৩x১০% = ৩.৩০ টাকা।

এখানে সরকার সাবানের কাঁচামালের উপর ১০% ভ্যাট বা মূল্য সংযোজন কর আরোপ করায় চূড়ান্ত ভোক্তা সাবানটি ১৬৫ টাকায় কিনল। আর সরকার তিন ধাপে (সাবানের কাঁচামাল বিক্রেতা, সাবান ফ্যাক্টরি ও সাবান রিটেইলর) বিক্রয় কর পেলেন ১০ + ২.২০ + ৩.৩০ = ১৫.৫০ টাকা।

কিন্তু যদি সরকার কেবল সাবানের আমদানিকৃত কাঁচামালের উপর ১০% ভ্যাট না ধরে কেবল বিক্রয় কর আরোপ করতেন, তাহলে সরকার বিক্রয় কর আদায় করতেন মাত্র ১০০x১০% = ১০ টাকা।

সুতরাং সাবানের কাঁচামালের উপর ১০% ভ্যাট ধরায় সরকার এখানে অতিরিক্ত কর আদায় করলেন ১৫.৫০ - ১০ = ৫.৫০ টাকা।

এখন ভ্যাটের ফিলোসপি অনুযায়ী, সরকার যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর ৭.৫% হারে ভ্যাট আরোপ করেছেন। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকরা ছলছাতুরি করে এই অতিরিক্ত করের বোঝা নানান অছিলায় ছাত্রছাত্রীদের থেকেই আদায় করবেন। কারণ চূড়ান্ত সেবাগ্রহীতা এখানে ছাত্রোছাত্রীরা।

এখন মাননীয় অর্থমন্ত্রী ও এনবিআর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর ৭.৫% ভ্যাটের যে ব্যাখ্যা দিচ্ছেন, যদি সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষ পুরোটা বহন করেন, তাহলে অর্থনীতির ভাষায় ওটাকে আর আমরা ভ্যাট বলতে পারব না। ওটা তখন সরাসরি সেলস ট্যাক্স হবে। কোনোভাবেই ভ্যাট বা মূল্য সংযোজন কর বা মূসক হবে না।

সরকার বা এনবিআর যদি প্রাইভেট বিশ্ববিদ্যায়ের মালিকদের উপর ৭.৫% সরাসরি সেলস ট্যাক্স বা করারোপ করেন, কেবল তখনই ওটা আর ভ্যাটের আওতায় আসবে না। যেটার সঙ্গে সেবা পাওয়ার চূড়ান্ত ভোক্তা ছাত্রছাত্রীদের উপর ওটা গড়াবে না।

কিন্তু যদি আরোপিত ট্যাক্সকে ভ্যাট হয়, তাহলে অবশ্যই চূড়ান্ত বিচারে এবং ভ্যাটের শর্তানুসারে ওটা ছাত্রছাত্রীদেরই বহন করতে হবে। সরকারের উচিত ভ্যাট নিয়ে আরেকটু পড়াশুনা করে তবেই গণমাধ্যমের মুখোমুখি হওয়া। মুর্খের মত একটা ব্যাখ্যা দিয়ে দিলেই তো আর অর্থনীতির ভাষায় সেটা গ্রহন করা যায় না।

...........................
১১ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: বাহাদুর পাকিদের আসল চেহারা (রিপোস্ট)

লিখেছেন অর্ক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



‘খুব ভালো জঙ্গ চলছে। একের পর এক নাপাক হিন্দু সেনা হালাক (মৃত্যু) হচ্ছে। রাজাকার আলবদরদের নিয়ে পাকিস্তানের বীর সেনা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে। দুয়েক দিনের মধ্যেই হিন্দুস্থান হাঁটু গেড়ে বসে... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

×