somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো'র সাংবাদিকতা !!!

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দৈনিক প্রথম আলো শুদ্ধস্বর-এর প্রকাশক ও কবি আহমেদুর রশীদ চৌধুরী টুটুলের যে দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে, এটা যে কত বড় একটা আহম্মকের কাজ এটা কী পত্রিকার যারা দায়িত্বে আছেন, তারা একবারও উপলব্ধি করতে পেরেছেন? টুটুলের সাক্ষাৎকার এই মুমূর্ষু অবস্থায় নিতে হবে? কে আপনাদের সাংবাদিকতার পাঠ শিখিয়েছে? একজন মানুষ যে ট্রমার ভেতর থেকে যাচ্ছেন, এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার এমন দীর্ঘ সাক্ষাৎকার নেবার এটাই আপনাদের দৃষ্টিতে সঠিক সময়? পৃথিবীর কোথায় পেয়েছেন এমন সাংবাদিকতার শিক্ষা?
আপনারা কেবল বাণিজ্যটা বুঝলেন! যে মানুষটার এখন সেই ভয়ংকর ট্রমা ভোলার সময়, আর সাংবাদিক শেখ সাবিহা আলম কিনা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সেই চূড়ান্ত ট্রমার অংশটাই শুনতে চাচ্ছেন? কোথায় পেয়েছেন আপনারা সাংবাদিকতার এমন নিষ্ঠুর শিক্ষা? ছিঃ ছিঃ, আপনাদের সাংবাদিকতা দেখলে বড় করুণা হয়। টুটুলের এই আশংকাজনক অবস্থায় কে আপনাকে সাক্ষাৎকার নিতে অ্যাসাইনমেন্ট দিল? দৈনিক প্রথম আলোতে কী একজন লোকও দায়িত্ববান নেই, যিনি এই বিষয়টি বোঝেন?
বাংলাদেশে অন্যান্য সকল সেক্টরের মত সাংবাদিকতার যে কতটা অধপতন হয়েছে তা টুটুলের মুমূর্ষু অবস্থায় নেওয়া এই সাক্ষাৎকার থেকেই সুস্পষ্ট। একদল বাণিজ্য লিপ্সু মানুষ এখন সাংবাদিকতায় নেমেছে, যাদের সাংবাদিকতা বিষয়ে যথেষ্ঠ ধারণা, জ্ঞান না থাকলেও ব্যবসা সম্পর্কে চূড়ান্ত খচখচানি আছে। একজন মানুষের যখন চূড়ান্ত রেস্ট প্রয়োজন তখন সেই মানুষকে ট্রমা মনে করিয়ে দিয়ে প্রথম আলো আসলে কীসের প্রতিনিধিত্ব করল? সাংবাদিকতার কোন ইথিক্সে পড়ে এটা? আমি সরাসরি প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমানের কাছে এটা জানতে চাই। কয়েক দিন পরে এই দীর্ঘ সাক্ষাৎকার নিলে কী ব্যবসা কম হতো? আপনাদের সাংবাদিকদের কে কী অ্যাসাইনমেন্ট দিয়ে বাইরে পাঠান? পাঠানোর আগে ন্যূনতম কিছু জ্ঞানের ছবক দিয়ে পাঠানো উচিত। অন্তত কখন কী করা যায়, কী করা উচিত, এসব। নইলে মুর্খ এসব সাংবাদিকদের দিয়ে হয়তো সংবাদ সংগ্রহ করা যায়, কিন্তু তা দিয়ে ব্যবসা হলেও তা সাংবাদিকতার ন্যূনতম এথিক্স রক্ষা করে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের উচিত মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন এসব রোগীদের কাছে কোনো ধরনের সাংবাদিকদের ভিড়তে না দেওয়া। আপনাদের শুধু চিকিৎসা সেবা দিয়েই কাজ শেষ হয়ে যায় না। একজন রোগী কীসে কীসে বিরক্ত হতে পারে, কীসে তার কমফোর্ট না লাগতে পারে, কী কী বিষয় তার সদ্য অতীত হওয়া ট্রমাকে আবার উসকে দিতে পারে, এসব বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে আরো সচেতন হওয়া জরুরি।
বাংলাদেশে এই নিয়ে কথা বলে কী আদৌ কোনো লাভ হবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎকে যখন কোপানো হয়, তখনো সাংবাদিকরা তার ছবি ধারণ নিয়ে ব্যস্ত ছিল। অথচ কেউ বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে যাবার মত মানবিক আচরণ দেখায়নি। আর টুটুল হাসপাতালে এখন চিকিৎসাধীন। কিন্তু আমাদের পাপারাজ্যির খাটাস সাংবাদিকরা আর কোনো কিছু না পেয়ে তার দীর্ঘ সাক্ষাৎকার নিয়ে নিজের নামের সঙ্গে কিছু ক্রেডিট যোগ করায় ব্যস্ত। সাংবাদিকতার কোন কাজে ক্রেডিট যোগ হয় আর কোনটাতে ক্রেডিট মাইনাস হয়, সেই জ্ঞান রাখে না এরা। ধিক শত ধিক জানাই প্রথম আলোর এই প্রচেষ্টাকে।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×