somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুস্তাফিজকে অপরিকল্পিতভাবে ব্যবহার করা একদম উচিত হবে না !!

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের শেষ বলটা না করে মাঠ ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিছুদিন ধরেই এই সমস্যাটা অনুভব করছেন মুস্তাফিজ। কাটার দিতে গেলেই ব্যথা লাগছে বাঁ কাঁধে। কখনো কখনো কনুইয়েও। বেশি ব্যথা হয় হাত উল্টো করে মারা স্লোয়ার বলে। ব্যথা খুব বেশি নয়, তবে সার্বক্ষণিক একটা অস্বস্তিকর অনুভূতি থাকে। সমস্যা এখনো খুব বেশি নয়। ব্যথাও আছে সহনীয় পর্যায়ে। তবে দিনে দিনে সেটা বাড়ার আশঙ্কা আছে। কাটার আর স্লোয়ারই যার আসল অস্ত্র, সেটার ব্যাপারে যত্নশীল তো হতেই হবে।
সোজা কথায় ক্রিকেট-বিশ্বের বাঁহাতি এই বিস্ময়ের হাতের জাদু ধরে রাখতে দীর্ঘমেয়াদি চিকিৎসার কোনো বিকল্প নাই। আমরা যেন মুস্তাফিজকে অযথা ব্যবহার করে তার ক্যারিয়ারকে হুমকিতে না ফেলি। আর এই সতর্কতার অংশ হিসেবে মুস্তাফিজকে দুবাইয়ে অনুষ্ঠেয় পিএসএলে খেলানো একদম উচিত হবে না। মুস্তাফিজ বয়সে এখনো অনেক তরুণ। তাকে টেস্ট এবং একদিনের ক্রিকেটের জন্যই প্রস্তুত করা উচিত। লোক দেখানো ড্রামা টি২০-তে তাকে খেলানো মানে তার ক্যারিয়ারকে হুমকিতে ফেলে দেওয়া।
বিশ্বের অনেক ফাস্ট বোলারের ইনজুরিতে পড়ে ক্যারিয়ার শেষ হয়ে গেছে। চোখের সামনে আমাদের ক্যাপ্টেন মাশরাফি সুস্পষ্ট উদাহরণ। মাশরাফি এখন টেস্ট খেলতে পারেন না। অথচ ক্রিকেটের আসল খেলাই টেস্ট ক্রিকেট। বিসিবিকে মুস্তাফিজের ব্যাপারে আরো সতর্ক হওয়া খুব জরুরি।

..............................
১৮ জানুয়ারি ২০১৬

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘Ripe Age’ এবং নিঃসঙ্গতাবোধ

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৪

(চিন্তাসূত্রঃ হঠাৎ পাওয়া একটি চমৎকার ভিডিও ক্লিপ এবং অতঃপরের ভাবনা। ভিডিও লিঙ্কঃ Click This Link

জানিনা, এটা কোন ‘AI content’ কিনা, তবে ৯৯ বছরের পার্থক্যে থাকা এই বৃদ্ধা এবং শিশুটির... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

×