somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা এক অসুস্থ সমাজে বড় হচ্ছি!!!

২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোহা ফিরে এসেছে এটা যেমন স্বস্তির, তনুকে ধর্ষণ শেষে নিশংসভাবে হত্যা করেছে এটা খুবই অসহ্যের। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলছি যেখানে মনুষত্ব দিনদিন কেবল লোপ পাচ্ছে। মানুষের স্বাভাবিক বিবেকবোধ হারিয়ে যাচ্ছে। মানুষ নিজে টিকে থাকার জন্যই পরিবেশ প্রতিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে। একটি ঘটনাকে চাপা দিতে আরেকটি ঘটনা পর্যন্ত আমরা বেহায়ার মত কেবল আপেক্ষা করছি। দিন শেষে পুরানো ঘটনাটি আড়াল হয়ে যাচ্ছে। মানুষও এভাবে অভ্যস্থ হয়ে যাচ্ছে। কিন্তু পেছনের ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত বা বিচার হচ্ছে না। এক বিকারহীন সমাজ ফুঁলে ফেঁপে বড় হচ্ছে। আর এটাকেই আমরা দাবি করছি উন্নয়নের জোয়ার! সাধু সাধু!!

কোনো একটি ঘটনা ঘটার পর আমরা কয়েকদিন প্রতিবাদ করছি, মানববন্ধন করছি, বিচার চাইছি, তারপর নতুন ঘটনায় পুরাতন ঘটনা অটোমেটিক হারিয়ে যাচ্ছে। মাঝখানে এসব ঘটনার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্র দিব্যি সেই দায়িত্ব ভুলে নতুন ঘটনার জন্য আমাদের মত অপেক্ষা করছে। অথচ একটি রাষ্ট্রে সকল অনিয়ম, অবিচার, নিপীড়ন, নির্যাতন, খুন, গুম, ধর্ষণসহ সমস্ত অনিয়মকে শৃঙ্খলে আনার দায়িত্ব রাষ্ট্রের। এখানে রাষ্ট্রে যারা সরকার বা প্রশাসনে থাকে, এই দায় গড়ায় তাদের উপর। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই রাষ্ট্র কী সকল ঘটনার সত্যি সত্যিই সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার চায়? আমার তো মনে হয়, খোদ রাষ্ট্র না চাইলে এসব অসংখ্য ঘটনার আদৌ কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত বা বিচার হবে না। কারণ আমরা এক বিচারহীনতার সংস্কৃতিকেই লালন করছি।

আমাদের এই সমাজ নষ্ট হয়ে গেছে। বাইরে থেকে প্রলেপ দিয়ে চাকচিক্য করলেই এই সমাজের আসল রোগ সারবে না। এই রোগ নিরাময়ের দায়িত্ব স্বয়ং রাষ্ট্রের। রাষ্ট্র যতদিন সেই দায়িত্ব পালন করার শুভ আকাঙ্খা পোষণ না করবে, ততদিন এই ঘটনা পুনঃপুনঃ ঘটতেই থাকবে। কেবল ঘটনার সঙ্গে আরো নতুন ঘটনা যোগ হবে। যা রাস্তায় কিছু প্রতিবাদ প্রতিরোধে সারার নয়। মানুষকে আগে মানুষ হতে হবে। মানুষের বিবেক যতদিন ঘুমিয়ে থাকবে, ততদিন এই সমাজের কপালে আরো কঠিন ও ভয়ংকর দিন অপেক্ষা করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মাঝখান থেকে কিছু সৌভাগ্যবান জোহারা হয়তো ফিরে আসবে, কিছু তনুরা চিরতরে হারিয়ে যাবে। এসব দেখে দেখে ভারী এক বিষাদগ্রস্থতায় অসুস্থ হয়ে যাচ্ছি! টেলিভিশন দেখা ছেড়ে দিয়েছি। সংবাদপত্র পাঠ ছেড়ে দিয়েছি। তবুও এসব ঘটনা থেকে রেহাই পাচ্ছি না। দিনশেষে কানে আসছে এসব অসুস্থ খবরাখবর!!
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×