জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে এনআইডি উইং। যে কোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করলে নাগরিকদের তথ্য জানাবে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তারা।
এসএমএস-এর মাধ্যমে বিতরণের তারিখ ও কেন্দ্র জানতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে আবার nid লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে (যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে) ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে আপনার স্মার্টকার্ড পাওয়ার তারিখ ও স্থান জানা যাবে। কিন্তু আমাকে জানালো Your card distribution date is not scheduled yet, please try later.
মাঝখান থেকে কিন্তু মোবাইল কোম্পানি ১.২২ টাকা করে দুই বার মানে ২.৪৪ টাকা কেটে নিল। পত্রিকায় প্রকাশিত ইনস্ট্রাকশানে নিচে উল্লেখিত প্রথম ব্রাকেটের অংশটি ছিল না। যেটি ফিরতি ম্যাসেজে জানলাম। যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে (আবার nid লিখে স্পেস দিয়ে) ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে (যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তারা প্রথমে জন্ম সাল যুক্ত করে) ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে আপনার স্মার্টকার্ড পাওয়ার তারিখ ও স্থান জানা যাবে।
ভুল করে টাকা খরচ করার কোনো মানে হয় না!!!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




