somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রের চোখে আঙুল রেখেই টাকা পাচার হচ্ছে!

০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কীভাবে বিদেশে টাকা পাচার হয়? রাষ্ট্র জানে না বললে ভুল হবে। বলতে হবে রাষ্ট্র খুব ভালো করেই জানে এবং সুযোগ করে দেয় বলেই টাকা পাচার হচ্ছে। ১০ বছরে মাত্র ৭৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে। অর্থমন্ত্রী সাহেব হয়তো বলবেন, এইটা তো কোনো টাকাই না। সামান্য কয় টাকা!
১. ইমপোর্টের ক্ষেত্রে ওভার ইনভয়েসিং:
আপনি বিদেশ থেকে ১০০ কোটি টাকার জিনিস কিনবেন বলে ইনভয়েস করলেন। আসলে আপনি কিনলেন ২০ কোটি টাকার জিনিস। কিন্তু বাইরে পাঠিয়ে দিলেন ১০০ কোটি টাকা। তাহলে গেল কত? মাত্র ৮০ কোটি টাকা পাচার হলো।
২. এক্সপোর্টের ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং:
আপনার ৫০ লাখ টাকার জিনিস রপ্তানি করার কথা। কিন্তু আপনি তালবাহানা করে ২০ লঅখ টাকার ইনভয়েস দেখালেন। আর মাল পাঠালেন ৫০ লাখ টাকার। কারণ দেখালেন আপনি বিদেশ গেলে বাকি ৩০ লাখ টাকা এক্সপোর্টার দেবেন। আসলে ওই ৩০ লাখ উভয় পক্ষ ভাগাভাগি হবে। দেশ থেকে মাল গেল ৫০ লাখ টাকার। দেশে ঢুকলো ২০ লাখ টাকা। বিদেশে থেকে গেল কত? মাত্র ৩০ লাখ টাকা।
৩. রেমিট্যান্স বনাম হুন্ডি:
আপনি বিদেশ থেকে মাল কিনলেন কিন্তু বিদেশে পেমেন্ট করলেন রেমিট্যান্স দিয়ে। দেশে কিন্তু রেমিট্যান্স ঢুকলো না। কত ঢুকলো না তা ডিপেন্ড করে আপনি কত কোটি টাকার মাল কিনলেন।
আবার দেশে হুন্ডির মাধ্যমে পরিশোধ করে বিদেশে মাল পাঠিয়ে দিলেন। হুন্ডির মাধ্যমে পরিশোধিত টাকার অংক রাষ্ট্র জানে না। রেমিট্যান্সের সাথে একাট্টা পাকিয়ে কাজটা এমনভাবে করলেন যে, বাংলাদেশ ব্যাংক ও আপনার কিছুই টের পেল না। কামের কাম কী হলো? দেশে রেমিট্যান্স ঢুকলো না। কিন্তু দেশের টাকায় (হুন্ডি) পরিশোধ হলো। ব্যাপারটা কী বোঝা গেল!
৪. কালোটাকা বৈদেশিক লেনদেনের নামে পাচার:
কালোটাকা বৈদেশিক লেনদেনের মাধ্যমে খুব সহজেই পাচার করার সুখ্যাতি রয়েছে।
৫. হুণ্ডি:
আপনি কত টাকা পাচার করবেন? হুন্ডির দালালদের কাছে সেই টাকা দিয়ে দেন। যে দেশে টাকা পাচার করতে চান, সেখানে আপনার প্রতিনিধি দালাল থেকে পাওয়া কোড নম্বরটি ঠিকমত বললেই ওই পরিমাণ টাকা বিদেশে আপনার প্রতিনিধির হাতে ঠিকই চলে যাবে।
৬. চোরাচালান:
চোরাচালানের মাধ্যমে টাকা পাচারের কাহিনী কী আর নতুন করে ব্যাখ্যা করতে হবে?
৭. ঋণখেলাপীর মাধ্যমে টাকা পাচার:
ব্যাংকের কাছে আপনি এক হাজার কোটি টাকার ঋণখেলাপী। কিন্তু আপনি এই টাকা বিদেশে যে কোনো উপায়ে পাচার করে দিছেন। টাকা পাচার হয়ে গেল। এবার আপনি লাল-নীল নানান রঙের পাসপোর্ট দেখিয়ে, ভিভিআপি, ভিআইপি, সিআইপি সেজে বিদেশ ভ্রমণে গেলেন। ওম শান্তি! বাংলাদেশ ব্যাংক কী আপনার কৌশল টের পেল?
৮. ট্যাক্স হ্যাভেন:
বিশ্বের যে সব দেশে আপনি নিরাপদে যে কোনো পরিমাণ টাকা নিশ্চিন্তে রাখতে পারবেন, অথচ আপনার টাকার উৎস নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না, এমনকি আপনাকে কোনোরকম ট্যাক্সও দিতে হবে না, সেই দেশ হলো ট্যাক্স হ্যাভেন। বিশ্বের বড় বড় স্মাগলার, কালোবাজারি, ঋণখেলাপী, আদম ব্যবসায়ীরা এসব দেশে টাকা জমায়। সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গ প্রকাশ্যে ট্যাক হ্যাভেন দেশ হিসেবে পরিচিত। আর এদের সাথে দল পাকিয়ে চলা দেশগুলো হলো সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বারমুডা, কেম্যান আইল্যান্ডস, সাইপ্রাস, ম্যাকাও, মাল্টা, মরিশাস, সেশেলস, পানামা ও ওয়েস্ট ইন্ডিজ। আমাদের দেশের যারা টাকা পাচার করেন, তারা এসব দেশের অবৈধ রুটঘাট খোদ রাষ্ট্রের বুদ্ধিমান চাকুরিজীবীদের চেয়ে অনেক বেশি ভালো চেনেন। সো, ডোন্ট ওরি।

১০ বছরে মাত্র ৭৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে। যা দিয়ে বাংলাদেশের পাতাল রেলের খরচ পুরোটা হয়ে যাবার কথা। এবার বুঝুন ঠেলা! উন্নয়ন কিন্তু সবদিকেই হচ্ছে। বিদেশে টাকা পাচারেও বাংলাদেশ বেশ উন্নয়ন করছে বটে!

......................................
৪ মে ২০১৭

সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ সকাল ৮:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×