somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: অমর একুশে বইমেলা ২০১৯

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারো অমর একুশে বইমেলা ২০১৯ অনুষ্ঠিত হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের উভয় চত্বরে। প্রকাশনা সংস্থাগুলো'র জন্য যথারীতি সোহরাওয়ার্দী উদ্যান চত্বর বরাদ্দ দেওয়া হয়েছে। আর লিটল ম্যাগাজিন, সরকারি বিভিন্ন সংস্থা ও মাস-মিডিয়ার জন্য বাংলা একাডেমি চত্বর।

আজ বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান চত্বরের অংশে গিয়েছিলাম। স্টল ডিজাইন চমৎকার হয়েছে। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এবারের বইমেলার ডিজাইনে একজন স্থপতির কারিশমা। কারিশমাটি স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের। আমাদের নির্ঝর ভাইয়ের সুচিন্তিত ডিজাইনে এবার উদ্যানের প্রধান অংশের ডিজাইন বেশ চমৎকার।


উদ্যানের মাঠের প্রধান অংশকে এবার পুরোপুরি ব্যবহার করা হচ্ছে। একেবারে টাওয়ারের সাথে যে লেকের অংশ তার গা ঘেঁষে পুরোটা মাঠ নিয়ে। মাঠের এই চত্বরকে সমান ও সমান্তরালভাবে কয়েকটি রো'তে ভাগ করা হয়েছে। প্রত্যেক রো'তে একসারি করে স্থায়ী লাইটের ব্যবস্থাটি প্রশংসা করার মত। এখনো নির্মাণযজ্ঞ পুরোদমে শুরু হয়নি বলে প‌্যাভিলিয়নগুলো'র অবস্থান আন্দাজ করতে পারলুম না।

তবে উদ্যান অংশের সার্বিক ডিজাইনটি অনেক পরিকল্পিত এবং গুছানো। অন্যসময়ের তুলনায় এবার অন্তত বইমেলার মাঠকে অনেক স্বাচ্ছন্দ্য ও শৃঙ্খলাবদ্ধ মনে হবে। নির্ঝর ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ অমর একুশে বইমেলাকে একটি ছকের ভেতরে নিয়ে আশার জন্য। বাংলা একাডেমি চত্বর অংশে আজকে যাওয়া হয়নি। সেখানেও এরকম নকশা হলে বইমেলায় আগত বইপ্রেমীদের জন্য প্রত্যেক প্রকাশনায় ঢু মারাটা অনেক সহজ হবে।

বাংলা একাডেমিকেও ধন্যবাদ এই প্রথমবারের মত বইমেলা প্রাঙ্গন ডিজাইন করতে একজন স্থপতিকে সম্পৃক্ত করার জন্য। দেরিতে হলেও বাংলা একাডেমি'র শুভ বুদ্ধির উদয় হয়েছে এজন্য ভালো লাগছে।

উল্লেখ্য, এবারের অমর একুশে বইমেলায় মোট ৬৬২ স্টল বরাদ্দ দিয়েছে বাংলা একাডেমি। যা এবার গতবছরের চেয়ে ১৩৩টি বেশি। আর প্যাভিলিয়ন ২৩টি, যা গতবছরের চেয়ে ১২টি বেশি।

আর মাত্র এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে আমাদের প্রাণের বইমেলা। এখন চলছে লেখক-প্রকাশকদের ব্যস্ততম সময়। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে আমরা যে প্রাণের বইমেলা নিয়ে মেতে উঠব, তার প্রস্তুতি'র অংশমাত্র দেখে বেশ পুলকিত হচ্ছি। সবাইকে অমর একুশে বইমেলা ২০১৯-এর অগ্রিম শুভেচ্ছা।

২৪ জানুয়ারি ২০১৯

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×