somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী শুক্র ও শনিবার (১ ও ২ মার্চ ২০১৯) অমর একুশে বইমেলা'র সময় বাড়ানো প্রসঙ্গে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বাংলা একাডেমি ও অমর একুশে বইমেলা আয়োজক কর্তৃপক্ষ সমীপে,

বিষয়: আগামী শুক্র ও শনিবার (১ ও ২ মার্চ ২০১৯) অমর একুশে বইমেলা'র সময় বাড়ানো প্রসঙ্গে

আগামীকাল ঢাকা সিটি কর্পোরেশান (উত্তর) নির্বাচন। রাজধানী ঢাকায় কাল গাড়ি চলাচল থাকবে সীমিত। আগামীকাল যদি বৃষ্টি নাও থাকে বইমেলা সেভাবে আর জমবে না। আজকের বৃষ্টি এবং আগামীকালের নির্বাচনের কারণে অমর একুশে বইমেলা'র সময়সীমা অন্তত শুক্র ও শনিবার (১ ও ২ মার্চ ২০১৯) বাড়ানো হোক।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বইমেলার সবচেয়ে বেশি বই বিক্রি হওয়ার দু্টি দিন (২৭ ও ২৮ ফেব্রুয়ারি) এভাবে নষ্ট হলে প্রকাশকগণ বিশাল ক্ষতির মুখে পড়বেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনের কারণে বাড়তি দুইদিনে বেশি বই বিক্রি হলে তা প্রকাশকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেয়েও বড় উপকার হবে এই রাষ্ট্রের। এদেশের মানুষের মধ্যে বইকেনার যে সংস্কৃতি ধীরে ধীরে লোপ পাচ্ছে, তাকে উৎসাহিত করার জন্য হলেও অন্তত দুটি দিন বইমেলা'র সময় বাড়ানো উচিত বলে আমি মনে করি।

মনে রাখতে হবে, অমর একুশে বইমেলা যেমন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, তেমনি একটি জাতিকে বইমুখী করার জন্যই বাংলা একাডেমি'র সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা। গতানুগতিক গড্ডালিকার দোহাই দিয়ে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বইমেলা শেষ করার যে রেওয়াজ, তার বিপরীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জাতীয় ইস্যুকে বিবেচনায় নিয়ে বইমেলার সময় বৃদ্ধি করা হোক।

আমাদের প্রকাশক সমাজ বাঁচলে লেখক সমাজ বাঁচবে। প্রকাশকরা ক্ষতির স্বীকার হলে তার কার্যকারণ গিয়ে লেখকদের ঘাড়ে পড়বে। ফলাফল লেখকরা ঠিক সময়ে রয়্যালটির টাকাটা পাবে না। প্রকাশকরা হয়তো সারা বছর বিভিন্ন উপায়ে বই বিক্রি করে পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু বইমেলা'র পরেই লেখকরা যাতে রয়্যালটির টাকা দাবি করতে পারে, বইমেলা'র সময় বৃদ্ধি করে প্রকাশকদের আসন্ন ক্ষতি পুষিয়ে দিয়ে হলেও লেখকদের বাঁচানোর সুযোগ করে দেওয়া উচিত।

অমর একুশে বইমেলা'র সময় বৃদ্ধি করা যাবে না, এমন অযুহাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এটা এমন কোনো বাইবেল না যে বাংলা একাডেমি এককভাবে সেই বাইবেল মেনে চলবে। এই বইমেলাটি প্রকাশকদের, লেখকদের, বইপ্রেমী পাঠক ও ক্রেতাদের একটি সম্মিলিত প্রক্রিয়া। সুতরাং সবকিছু বিবেচনায় নিয়ে আগামী শুক্রবার ও শনিবার অমর একুশে বইমেলা'র সময় বাড়ানো হোক।

আমরা আশা করব, অমর একুশে বইমেলা'র সময় বৃদ্ধির ব্যাপারে বাংলা একাডেমি শুভ বুদ্ধির পরিচয় দেবে। নইলে আগামী বছর থেকে এই বইমেলা আরো সংক্ষিপ্ত করা হোক। ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন এবং ২১ ফেব্রুয়ারি বইমেলা শেষ হবে। পুরো মাসব্যাপী বইমেলা হওয়ার কারণে প্রকাশকদের মধ্যে নতুন বই প্রকাশ করার যে তাড়াহুড়ো সেটি তখন একটা নির্দিষ্ট ছকের মধ্যে আসবে। ১১ ফেব্রুয়ারির মধ্যে সবাই তখন বই প্রকাশ করতে সচেষ্ট হবে।

এমনিতে আমি চাই সারা বছর বই প্রকাশ হোক। শুধুমাত্র ফেব্রুয়ারি কেন্দ্রীক বই প্রকাশের হিরিকের কারণে প্রকাশকরা বইয়ের পাণ্ডুলিপি যাচাই-বাছাই না করেই একটা জগাখিচুরি মার্কা বইমেলা করায় অভ্যস্থ হয়ে যাচ্ছে। এতে বই প্রকাশের সংখ্যা বাড়ছে বটে কিন্তু গুণগত মানসম্মত বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে বাড়ছে না। সারা বছরব্যাপী বই প্রকাশ হলে বইয়ের মান রক্ষা করাটা সম্ভব হবে।

আমরা আশা করব বাংলা একাডেমি আগামীকাল অমর একুশে বইমেলা'র সময়সূচি আগামী শুক্র ও শনিবার (১ ও ২ মার্চ) পর্যন্ত বাড়ানের ঘোষণা দেবে। বাংলা একাডেমি'র শুভ বুদ্ধি কাজ করলেই কেবলমাত্র এই কাজটি সম্ভব হবে। নইলে বুঝতে হবে আমরা ঐতিহ্য রক্ষার নামে অন্ধকারে বসবাস করতেই পছন্দ করি।



বিনীত নিবেদক
রেজা ঘটক
কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা
২৭ ফেব্রুয়ারি ২০১৯




সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×