somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবু'দার ভাতের হোটেল-২!

৩০ শে মে, ২০১৯ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিবু'দার সৌখিন ভাতের হোটেলে নিয়ম কানুন ভারী কড়া! শিবু'দার মন-মেজাজ ভালো থাকলে সেদিন রান্না হয়। কোনো কারণে মেজাজ একটু খারাপ থাকলে রান্না বন্ধ! শিবু'দা পুরোপুরি স্বাধীন একজন মানুষ। শিবু'দা বেশি প্রশ্ন করা পছন্দ করেন না। নিজের ইচ্ছায় যতটুকু বলেন, সেটুকু নিয়েই্‌ আপাতত শান্তি! গতকাল রাতে শিবু'দার ভাতের হোটেলে খাবার ছিল না। আজ দুপুরে আমিও আর শিবু'দাকে মারাইনি!

রাতে যখন ফিরছি তখন দেখলাম শিবু'দা সাইকেল নিয়ে ফিরছেন। জিজ্ঞেস করলাম, আজ খাবার পাবো তো? শিবু'দা বললেন, এখন তো হবে না। একটু দেরি হবে। কী খাবে, বলে যাও, পরে এসে নিয়ে যেও! দোকান ভরতি মানুষ। শিবু'দার ছেলে, পুত্রবধূ, এক বছরের নাতনী স্বরস্বতী আর বৌদি মানে শিবু'দার স্ত্রী। এর বাইরে শিবু'দার পরিবারের খোঁজ আজ আর নেওয়া গেল না।

দেড় ঘণ্টা পর আবার শিবু'দার কাছে গেলাম। শিবু'দাকে দেখলাম স্বরস্বতীকে কোলে নিয়ে বাবু'র মত পায়চারী করছেন। কোনো প্রশ্ন করার মত অবস্থায় নেই! আমিও স্বরস্বতী'র সাথে দু'-একটা কথা বলে খাতির দেবার চেষ্টা করলাম। শিবু'দা ফ্যান চালিয়ে দিয়ে আমাকে বসতে বললেন। শিবু'দার সাথে আমার একটা বিষয়ে মিল আছে। শিবু'দাও আমার মত হাফপ‌্যান্ট আর টি-শার্ট দিয়ে গ্রিস্মের তাপদাহ উপভোগ করছেন।

শিবু'দার দোকানে এখন সবচেয়ে বেশি বিক্রি আইসক্রিমের! ছোট-বড়, জোয়ান-মদ্দা, বুড়ো সবাই দেখি আইসক্রিমের জন্য দীর্ঘ লাইনে। ফ্রিজ খুলে বৌদি তাদের হাতে আইসক্রিম দিচ্ছেন। শিবু'দার পুত্রবধূ তাদের থেকে আইসক্রিমের দাম রাখছেন। আর শিবু'দা টেলিভিশন ছেড়ে একটা হিন্দি ছবি দেখছেন। সেই সুযোগে স্বরস্বতী কোল থেকে নেমে মায়ের কাছে গেল!

শিবু'দার ছেলেটা হয়তো কিছুটা কামচোরা! দোকানের বাইরে দাঁড়িয়ে আড্ডা মারছিল। শিবু'দা ছেলেকে ডেকে বললেন, আমার খাবারটা রেডি করে দিতে। স্বরস্বতীকে একটা গালটানা দিয়ে সে ঘরের পেছনে গেল। এই সুযোগে পাশাপাশি বসে থাকা শিবু'দা আর বৌদিকে আমি পরখ করতে লাগলাম। বৌদি শিবু'দার চেয়ে মিনিমাম কুঁড়ি বছরের ছোট হবেন! বৌদি খুব সুন্দরী ও ফর্সা। শিবু'দা ঠিক তার উল্টো! সমুদ্রে মাছধরা জেলেদের যেমন সূর্যের তাপে চামড়া পোড়া থাকে, তেমনি একটা পোড়া পোড়া তামাটে কালো শিবু'দার গায়ের রঙ!

বৌদিকে দেখে আর যেটা বোঝা গেল, বৌদি খুব কম বয়সে আর শিবু'দা একটু বেশি বয়সে বিয়ে করেছেন। যদিও শিবু'দার অমন তাগড়া শরীরের কাছে বৌদি ঢের মানিয়ে গেছেন! কিন্তু একটা প্রশ্ন মনের ভেতরে খচখচ করে খুব ঘুরপাক খাচ্ছে- দুপুর বেলায় যখন শিবু'দার ভাতের হোটেলে ভাত খাওয়ার লোক সমাগম বেশি থাকে, তখন পরিবারের অন্য কাউকে কেন দেখা যায় না। সমীকরণটা কী বলে!

----------------------------চলবে--------------------------------------
৩০ মে ২০১৯
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৯ রাত ১১:০৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×