somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা পরবর্তী বিশ্বে পাল্টে যাবে অনেক কিছু

২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনা ভাইরাস মানুষের সাথে মানুষের সম্পর্ক, আচার-আচরণ, সামাজিক ও ধর্মীয় রীতিনীতি, দৈনন্দিন জীবনাচার, লৌকিক প্রথা ও কৃষ্টি এমনকি রতি ক্রিয়ার উপরেও বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। করোনা দুর্যোগ পরবর্তী বিশ্বে তাই মানুষের এতদিনের অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। সামাজিক মানুষের মধ্যে স্যোশাল ডিসট্যান্স আরো তীব্র আকার ধারণ করতে পারে। মানুষ ধীরে ধীরে একাকী একটা প্রাণিতে পরিনত হতে পারে।

মানুষ মানুষকে স্পর্শ করতে ভয় পেতে পারে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক নতুন সম্পর্ক গঠনে মেতে উঠতে পারে। কারণ মানুষ নিজে বাঁচার জন্য সবচেয়ে নিরাপদ যে উপায়, সেই লক্ষ্যের দিকেই ছুটতে পারে। রাজনৈতিক জনসভায় ভাটা পড়তে পারে। বরং অনলাইন ও ভিডিও যোগাযোগ হতে পারে নতুন ধরনের সম্পর্ক। স্কুল-কলেজ ও অফিস সিস্টেম পাল্টে যেতে পারে। দূরশিক্ষণ ও ঘরে বসে অফিসের কাজ করার নতুন মাধ্যম চালু হতে পারে।

করোন পূর্ববর্তী বিশ্ব থেকে করোনা পরবর্তী বিশ্বে নানান কিসিমের পরিবর্তন আসবে। প্রচলিত অনেক রীতি নীতি ও ধর্মীয় আদব কায়দা পাল্টে যেতে পারে। পাল্টে যেতে পারে স্বামী-স্ত্রী সম্পর্ক। পাল্টে যেতে পারে সঙ্গমে লিপ্ত হবার কৌশল। সন্তান জন্মদানের প্রচলিত রীতিতে আমূল পরিবর্তন আসতে পারে। টেস্টটিউব বেবি জন্মদান পদ্ধতি জনপ্রিয়তা পেতে পারে।

ফুরিয়ে যেতে পারে দলগত বিভিন্ন বাহিনীর প্রয়োজনীয়তা বা রাষ্ট্রে সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর প্রয়োজন ফুরিয়ে যেতে পারে। মানুষ নিজ থেকেই নতুন এক শৃঙ্খলা মেনে নতুন নিয়মে জীবনাচারে অভ্যস্ত হয়ে উঠতে পারে। অন্য মানুষের উপর নির্ভরতা কমে যেতে পারে। একা একা যা কিছু সম্ভব, তাই করার প্রতি মানুষ মনোযোগী হয়ে উঠতে পারে।

তবে সবচেয়ে বড় যে পরিবর্তন আসবে সেটি হলো মানুষ আগের থেকে বেশি সচেতন হবে। আগের থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাবে। মানুষের খাদ্যাভাস্যের উপর বড় ধরনের পরিবর্তন আসবে। দৈনন্দিন ব্যায়াম করা ও স্বাস্থ্য ঠিক রাখার প্রতি মানুষ আগ্রহী হবে। দলগত খেলাধূলার পরিবর্তে একক খেলাধূলার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাবে।

করমর্দন, কোলাকুলি বা চুমু খেয়ে শুভেচ্ছা জানানোর রীতিতে আমুল পরিবর্তন আসবে। দূর থেকে হাত তুলে অভিবাদন জানানো রীতি হয়ে যেতে পারে। সামরিক বাহিনীর পরিবর্তে মানুষে মানুষে দূর থেকে স্যালুট দেওয়ার পদ্ধতি চালু হতে পারে। মানুষ মানুষের কাছে ঘেঁঘার রীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। সেক্ষেত্রে দলগত কাজগুলোতে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মূলত করোনা পরবর্তী বিশ্ব মানুষের আচার, ব্যবহার ও শিষ্টাচারে একটি বিশাল পরিবর্তন নিয়ে আসবে।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×