ফিরুক ফের.....
০৯ ই মে, ২০২০ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবাই ফিরুক আপন নীড়ে
আপন লোকালয়ে,
পৃথিবী আবার ভরে উঠুক
চেনা কোলাহলে।
রিক্সা আবার ছুটুক চলে
জীবনের তাকিদে,
ঠেলা আবার ঠেলুক শ্রমিক
ঘামে ভেজা গন্ধে।

পত্রিকা ফের দুয়ারে পৌঁছুক
ক্রিং ক্রিং বেলে,
মায়েরা দেখুক তাঁদের সন্তান
স্কুলে ছুটে চলে।
ফুটপাতগুলো মেতে উঠুক
মধ্যবিত্তের ঢলে,
যানবাহনগুলো আটকা পড়ুক
ট্রাফিক সিগন্যালে।
অফিসগুলো মেতে উঠুক
বিরতির ফাঁকে আড্ডায়,
টং দোকানের চা’য়ে চুমুক
দিতে আবারও মন চাই।
কারখানাগুলো খুলুক ফের
ঘোরুর অর্থের চাকা,
বিমানগুলো উড়তে থাকুক
দেখুক সীমারেখা।
ঝক ঝকাঝক রেলের আওয়াজ
কানে মাতুক ঢের,
স্টিমারের ভোঁ কানে আসুক
দূর সমুদ্রের।
মসজিদগুলো মুখরিত হোক
মুসল্লিদের ঢলে,
মন্দিরগুলো ধ্বনিত হোক
পূণ্যার্থীদের চলে।
ওহে দায়লু, করুণাময়!
তুমি শেষ ভরসা,
মুছেদিন এই ধরণীর
ঘোর অমানিশা।
.
তারিখঃ ০৮/০৫/২০২০
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২০ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন