আপনার সদিচ্ছা বাঁচাতে পারে সাখাওয়াতের প্রাণ!!
সাখাওয়াত সবে পদার্থ বিদ্যায় মাস্টার্স পাশ করে বের হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। চাকুরীর সব ঠিক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেবার কথা। কিন্তু, ভাগ্যের হিসাব ভিন্ন। দূরারোগ্য ক্যান্সার এই সদাহাস্য, উচ্ছল প্রাণকে ঠেলে দিয়েছে মৃত্যুর সাথে পান্জা লড়ার বিছানায়।
শাখাওয়াত এখন পিজি হাসপাতালের হেমাটোলোজি ওয়ার্ডের ইয়েলো ৪ বেডে মরণ ব্যধি ক্যান্সারের সাথে মরণপণ লড়ছে। তাঁর স্বাভাবিক আকূতি-
"আমার পাশে দাঁড়ান ভাই, কোন এক আঁধার আমাকে গ্রাস করতে চায়//
আপনি পাশে থাকলে আমাকে এই আঁধার কেড়ে নিতে পারবে না....."
প্রতিদিন তার জন্য ৫ ব্যাগ রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ বি পজেটিভ।
ডাক্তার বলছেন, বোন-মেরু ট্রান্সপ্লান্টেশন আবশ্যক। অনেক টাকার প্রয়োজন। তার পরিবার সর্বর্শ বিনিময়ে জোগাড় করতে পারবে মাত্র পনের লাখ টাকা, মোট প্রয়োজন পন্চাশ লাখ টাকা!!
আসুন না আমরা হাত বাড়িয়ে দেই, এই প্রাণচন্চল জুবার জন্য। আপনার এক বেলার নাস্তার মুল্য হতে পারে তার জন্য অত্যাবশ্যক বোন-মেরুর এক একটি কোষ। যে কোষ গুলো মরণ কণিকাগুলোকে অপসারন করে শাখাওয়াতের মুখে ফিরিয়ে দেবে সেই অনবদ্য হাসি...
আসুননা সবাই মিলে লড়ি এই মরণব্যাধির সাথে,
জয় হোক মানবতার.............।
রক্ত দেবার জন্য যোগাযোগ করুন:
মোবাইল ফোন ০১৭১৭৪৪২৫৮৫ কিংবা ০১৭২২৯৪৭৮৯৮ নম্বরে।
সাহায্য পাঠান:
সন্চয়ী নম্বর: ১২৫.১০১.৩৮৪২০
নাম: মো: সফিকুল ইসলাম (শাখাওয়াতের ছোট ভাই)
ডাচ বাংলা ব্যাংক লি:।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


