somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকৃত যৌন আচরণ বা সেক্সুয়াল পারভার্শন

০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটি গোসল করছে কিংবা ড্রেস পাল্টাচ্ছে... অনেক ছেলে আছে তা লুকিয়ে লুকিয়ে সেই দৃশ্য দেখছে...
ছেলেটি এতে ফিলিংস পেলেও এটি একটি বিকৃত যৌন আচরণ বা সেক্সুয়াল পারভার্শন... মেডিকেলের ভাষায় এটিকে ভয়েরিজম বলে।
দুনিয়াতে এরকম হরেক কিসিমের সেক্সুয়াল পারভার্শন আছে...
অনেকে আছে ভিড়ের মধ্যে মেয়ে দেখলেই শরীর ঘেঁষার চেষ্টা করে... কিংবা কনুই দিয়ে বুক স্পর্শ করে... এটাকে বলা হয় ফ্রটিউরিজম...
আবার অনেকে আছে অন্যের সামনে উলঙ্গ হলে বা নিজের যৌনাঙ্গ দেখালে ভাল লাগে... বিশেষ করে মেয়েদের হোস্টেলের আশেপাশে ইচ্ছে করে কিছু লোক প্রসাব করার ওছিলায় পেনিস দেখানোর চেষ্টা করে... এটাকে এক্সিবিশনিজম বলে।
স্কুলে থাকতে একবার পাশের পাড়ায় বিচার দেখতে গিয়েছিলাম... অদ্ভুত বিচার... গরু মাঠে চরছিল, এক ইয়াং ছেলে গরুর সাথে অকাম করে... প্রাণীর সাথে এরূপ সেক্স করাকে বিস্টিয়ালিটি বলা হয়


অনেকে আছে অন্যের পেশাব করা দেখে সেক্সুয়াল ফিলিংস পায়... এটিকে বলা হয় ইউরোল্যাগনিয়া... মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, সেটি দেখে যাদের সেক্সুয়াল ফিলিংস জাগে সেটি হল গ্যালাকটোফিলিয়া...
শুধু তাই নয়, মৃত নগ্ন শরীর দেখেও অনেকে সেক্সুয়াল ফিলিংস পায়, যেটাকে বলে নেক্রোফিলিয়া।
এগুলো সবই সেক্সুয়াল পারভার্শন...
কিন্তু সবচেয়ে মারাত্মক পারভার্শন হল পেডোফিলিয়া...
শিশুদের প্রতি যৌন আকাঙ্ক্ষা তৈরি হওয়াকে পেডোফিলিয়া বলে...
গত বছরের ঘটনা.. শেষ বিকেলের দিকে দুজন মহিলা এক চার বছরের বাচ্চা মেয়েকে নিয়ে আসল। কি হয়েছে বলছে না, খালি কাঁদছে। পরে জানালো পাশের বাসার এক ডিগ্রি পড়ুয়া ছেলে রেপ করেছে বাচ্চাটিকে।
প্রাইমারী চিকিৎসা দেওয়ার জন্য বাচ্চাটিকে বেডে শুয়ায়ে পরীক্ষা করলাম। একদম চুপ করে আছে সে। ভ্যাজাইনার ওখানে রক্ত আর বেশ খানিক গর্ত হয়ে গেছে (ছিড়ে যাওয়ার কারণে)...
খাতায় নোট নিয়ে পরিষ্কার করে তুলা গজ দিয়ে জায়গাটা চেপে মেডিকেলে রেফার করে দিলাম।
আড়াই বছরের সরকারি চাকুরী জীবনে এরকম তিনটা কেস পেয়েছি।
গত পরশুর খবর... গাজীপুরে সাত বছরের মেয়েকে রেপ করেছে। বিচার চেয়েও বিচার না পেয়ে শেষে বাবা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে অভিমানে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পরে আত্মহত্যা করে।
যৌন আকাঙ্ক্ষা সবারই আছে... অন্যান্য স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্যের মত এটিও একটা বৈশিষ্ট্য... আল্লাহ যেমন আমাদের যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন, তা মেটানোর উপায়ও তৈরি করে দিয়েছেন।
পুরুষদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল পুরুষত্ব.. কিন্তু সমাজ পুরুষত্বের সংগা হিসেবে আমাদের কি শিখিয়েছে?
যেসব পুরুষদের যৌন ক্ষমতা আছে, তাদের পুরুষত্ব আছে, যাদের যৌন ক্ষমতা নেই অর্থাৎ ধ্বজভঙ্গ (যাদের পেনিস শক্ত হয় না), তাদের বলা হয় পুরুষত্বহীন।
কিন্তু যৌনতাই কি আসলে পুরুষত্ব? সেক্স তো যে কেউ করতে পারে... রাস্তার কুকুরও পারে, মানুষও পারে। তাহলে কুকুরকেও কি পুরুষত্ব সম্পন্ন বলব?
নিজের পুরুষত্ব দেখাতে গিয়ে যার তাঁর সাথে কুকামে লিপ্ত হওয়া বা সাত বছর বয়সী বাচ্চাকে জোর করে করা কিংবা রাস্তাঘাটে একাকি কোন মেয়ে পেয়ে রেপ করে হত্যা করাই কি পুরুষত্ব?
আসলে এগুলো পুরুষত্ব না, এগুলো পশুত্ব। পশুত্ব আর পুরুষত্ব এক জিনিস না...
পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ... আল্লাহ এভাবেই জোড়ায় জোড়ায় আমাদের বানিয়েছেন।
যৌনতার পুরুষত্ব শুধু একজন নারীর জন্যই... প্রকৃত পুরুষত্ব সকল নারীর জন্য... সকল নারীকে সম্মান করাই হল প্রকৃত পুরুষত্ব, হোক সে নারী একজন শিশু, তরুণী কিংবা বৃদ্ধা কোন মহিলা।
একজন সত্যিকার পুরুষ সবসময় নারীদের সম্মান করে... তার কাছে একজন নারী সবসময় নিজেকে সম্পুর্ন নিরাপদ বোধ করে...
একজন সত্যিকার পুরুষ কখনো কোন নারীকে আঘাত করে না, জোর করে না... যদি সে কাউকে চায়, নিজ যোগ্যতা দিয়ে তাকে অর্জন করে...
একজন সত্যিকার পুরুষ সেভাবেই একজন নারীর সাথে আচরণ করে, যেভাবে সে তার বাবার কাছ থেকে মায়ের প্রতি আচরণ আশা করে...
একজন সত্যিকার পুরুষ সেই, যার সকল যৌনতা শুধুমাত্র একজনের জন্যই সংরক্ষণ করে রাখে...
একজন সত্যিকার পুরুষ সেই, যে একজন মেয়েকে একাকি পেয়েও সুযোগ না নিয়ে বরং নিরাপদে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসে।
এগুলোই সত্যিকার পুরুষত্ব...
রেপকে না বলুন, নারীদের নিরাপদ রাখুন..

----- তারাকি হাসান মেহেদি
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×