‘করোনা ভাইরাস’ আজকের বিশ্বের একটি আতঙ্কের নাম। সারাবিশ্বের মানুষ এই করোনা ভাইরাসের প্রকোপে এখন অনেকটা গৃহবন্দী। কিন্তু এরমধ্যেও কারো জন্য এই করোনা ভাইরাস নিয়ে এসেছে স্বস্তির উপলক্ষ।
সংবাদে দেখলাম – কক্সবাজার সমুদ্র সৈকতে ডলফিনের আনাগোনা। খুব কাছ এই দৃশ্য দেখলে যে কোন মানুষের মনটা আনন্দে ভরে উঠবে।
আকাশে ঝাঁক বেধে উড়ে যাওয়া পাখিরা হয়ত গান ধরেছে- “আহা! কী আনন্দ আকাশে বাতাসে।”
দিন দিন হিংস্র হয়ে উঠা পৃথিবীর দানব দেশগুলোকে কিছুটা ঝিমিয়ে পড়তে দেখে স্বস্তির নিশ্বাস নিচ্ছে আজকের পৃথিবী। হয়ত বলছে, “আমার উপর কত অত্যাচারই না করেছ এতদিন”
হয়ত বনের গাছেরা আড্ডায় মেতেছে আজ। হয়ত বলছে, “এই সুখতো রবে নারে বেশিদিন।”
তাদের থামিয়ে দিয়ে ছোট্ট মায়া হরিণটা বলে উঠল, ”এই সময়টা না হয় উপভোগ করি।”
আর তাতে সায় দিয়ে প্রকৃতি যেন গেয়ে উঠল–
''আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ,
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।"
----আজহার উদ্দীন আহমদ (রিজভী)----
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২০ রাত ১১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




