শুনছেন?
আমাকে বলছেন?
আপনিই তো একটু আগে আমাকে পেছন দেখিয়ে খোঁপা ছেড়ে চুল ছাড়লেন।
তো?
আবার একটু করবেন?
মানে বুঝলাম না।
মানে আপনি আবার আমাকে পেছন দেখিয়ে খোপা বাঁধবেন তারপর আবার ছেড়ে দিবেন। এরকম বেশ কয়েক বার করে দেখাবেন।
আপনার মাথা ঠিক আছে? চেচিয়ে লোক ডাকব?
কি করব বলুন? ঘুমতো আসছেনা।
ঘুম আসছেনা কেন?
সে তো একটা ফৌজদারী সমস্যা। আপনার চুলে আমার সব জোরপূর্বক মালিকানা।
ঘুমান।
না, ঘুমাবোনা। আপনার খোঁপায় নাক গুজে শুয়ে থাকব।
চা খাবেন?
তাহলে আপনি খোপা ছেড়ে ঘুমোবেন?
তাতে চা খাওয়ার সম্পর্ক কি? আমি চা খাব তাই আপনাকে বলছি।
আচ্ছা আমিও খাব। লিকার কম, দুধ বেশি চিনি কম।
জানা আছে আমার, আপনার হরলিক্স মার্কা চা। যাচ্ছি বানাতে।
শুনুন না।
বলা লাগবেনা, জানি কি বলবেন।
কি?
আই লাভ ইউ টু।
আই লাভ ইউ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



