ঘাস ফুলের গান
রুহুল গনি জ্যোতি
ঘাসফুল আমি ঘাসফুল- ঘাসফুল আমি ঘাসফুল-
ক্ষুদ্র তুচ্ছ ছোট্ট আমার স্বল্পকালের প্রাণ
ভালবেসে তার সবটুকু দেব
নেই তাতে কোন ভুল।।
জানি, আমাকে দেখে ভরবে না কারো প্রাণ
তবু এই ভেবে পাই সুখ
আমারও রয়েছে একটুখানি সুবাস ভরা বুক
ভালবেসে তার সবটুকু দেব নেই তাতে কোন ভুল।।
রঙ ও তুলিতে আঁকবে না কেউ জানি
ইচ্ছেরা তবু দুর্বিনীত প্রত্যয়ে দৃঢ় মন
শতবার তুমি মাড়িয়ে দিলেও উদ্ধত সারাক্ষণ।
এই জীবনে চাই না তো কিছু আর
শুধু বিলিয়ে দেয়ার আনন্দ অপার
বাকী সবকিছু ভুল কেবলই ভুল
ঘাসফুল আমি ঘাসফুল- ঘাসফুল আমি ঘাসফুল-।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






