বদলে যাচ্ছে দৃশ্যপট
রুহুল গনি জ্যোতি
বদলে যাচ্ছে দৃশ্যপট আর বদলে যাচ্ছে আলো
এগিয়ে আসছে রঙ্গমঞ্চে নতুন নতুন মুখ
তরতাজা সব কুশীলবের ভীড়ে পুরনোরা
একে একে পড়ছে সবই ঢাকা
মনে মনে নতুন ভাবনা এইতো দোলা দিল
কেউ বলছে গেলরে গেলরে সব
কেউ বলছে সবই দেখছি হচ্ছে এলোমেলো
কেউ বলছে পর্দা উঠাও -এইতো চাইছি
হচ্ছে তো বেশ আসুক নতুন দিন
কেউ বলছে আমরা সাহসী
ভয়টা কিসের?
থাকনা ঝুলে উদ্যত সঙ্গীন।
চলছে সময় সময় মত এক্কেবারেই নিজের মত করে
আগেও যেমন চলছিল সে
কারো জন্যে পৌষমাস আর কেউ পড়ছে সর্বনাশা ঝড়ে
তবু আলোয় রইলো ধরা আজকের এই দিন
ইতিহাসের অংশ হয়ে
আগামীতে নতুন কোন গবেষকের
খোরাক সে তো যোগাবে একদিন ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




