আহ্বান
রুহুল গনি জ্যোতি
বিচারের ভার তোমার বন্ধু আমার দু’হাত ফাঁকা
কবিতার ভিড়ে পড়লো যখন অনিয়ম সব ঢাকা
শংকিত এই ভিরু চঞ্চল মন - রক্তে জমেছে হিম
মাতাল করেছে মেঘমল্লারে বৃষ্টিতে রিমঝিম
নিমিষে হাওয়ায় বিষাদ গিয়েছে উড়ে
রঙের মিছিল ছুঁয়ে দিয়ে গেছে মন
ছড়িয়ে দিয়েছে প্রাঞ্জল প্রতিক্ষণ
তবুও -
চারদিকে বাজে রণাঙ্গনের গান
বজ্র নিনাদে দামামা আসছে কানে
অবিরাম শুধু লড়বার আহ্বান
জীবন মানেই কেবলই লড়াই
সেই কথা শুধু জেগে আছে মনে প্রাণে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




