অপেক্ষা
রুহুল গনি জ্যোতি
অপেক্ষার নাম যদি জনম ব্যাপী হয়
এক জনমে তা না হয় সহাস্যেই মেনে নেবো
চেয়ে দেখ, বৃক্ষের স্থবিরতা নিয়ে নিমগ্ন প্রেমিক
এক ঠায় দাঁড়িয়ে একা অনন্ত অপেক্ষমান
এর পরও তুমি কিসের ভয় দেখাবে ?
কতটা কষ্ট তুমি দেবে?
কতটা চোখের জলই বা নেবে তুমি?
দিন শেষে পাখিদের নীড়ে ফেরার মত
আকাশে মহানন্দে পরিভ্রমণ শেষে মেঘ বালিকার
পাহাড়ী ঝরণার জল হয়ে সাগরে ফেরার মতই
ফিরবে তুমি
বুকের পাঁজরে লিখেছি তোমার নাম
হদয়ের সিংহাসনও রয়েছে খালি।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




