আমি চেয়েছি অমৃত সুধা
রুহুল গনি জ্যোতি
আমি চেয়েছি অমৃত সুধা তুমি ভরে দিলে বিষ
মৃত্যুঞ্জয়ী হৃদয় আমার বিষক্ষয় করে জাগে
আফসোস নেই - জীবন পাত্র তবু তো দিয়েছো ভরে
স্বপ্ন দিয়েছো দু’চোখে এত যে দূরাশারা সব ভাগে।
হৃদয়ের যত ছোট ছোট কথা নিজের মত করে
বলেছি সে সব জানতো না কেউ এমনিতে যেতো ঝরে
এত যে দুঃখ তবু এত সুখ ক্রুরতাকে করে জয়
তোমার স্পর্শে হেসে ওঠে সব ফুল হয়ে ফুটে রয়।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



