থলের বেড়াল
রুহুল গনি জ্যোতি
আমি যে কি না কি সে তুমি ভালই জানো
তবু কেন এই ধোঁয়াশা- আলো আঁধারীর খেলা
জিজ্ঞাসার ধু¤্রজাল- যেন দেখোনি কিছুই তুমি
আনকোরা শাড়ীটার ভাজ এখনো হয়নি খোলা
গোলাপের কুড়িগুলো মেলেনি পাপড়ি এখনো।
জানি আমি, ধরা পড়ে আছি
জানি জানি পথটা সীমিত- কোথায় থামতে হবে -
আলো থেকে তাই বড় দূরে দূরে হাঁটি
ভয়ার্ত চোখে বুনি স্বপ্নের জাল
কেউ যদি জেনে যায় সে ভয় মনে
নীরবে একা একা ক্ষয়ে ক্ষয়ে যাই
থলের বেড়ালটা থলেতেই ঘুমাক নিশ্চিন্তে
সে এখন যা আছে থাকবে তো তাই
কেবলই ফুরিয়ে যাব আমি
শুধু জানি, নতুন করে তাকে আর
ঘাটাবার তো কিছু নাই।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



