কালের সীমা
রুহুল গনি জ্যোতি
কালের সীমানা কে ছাড়িয়ে যায়?
নাকি বাঁধনে আটকা পড়ে থাকে?
নিরন্তর বইছে মহাকাল অনাগতকালের দিকে
বইছে অন্তঃশীলা রক্তের ¯্রােত কালান্তরে
দেয়ালে একটা ঘড়ি পেন্ডুলাম তার দুলছে
পৃথিবী ঘুরছে গদ্যময়। নদীরা ছুটছে ছন্দে
আনন্দে। সাগরের জল মিশছে হাওয়ায়
মিলন প্রত্যাশী সে ছুটছে দিকবিদিক
পাহাড়ের প্রতিরোধে ঝমঝম বৃষ্টি ঝরে
ভূতল প্লাবিত করে বইছে সাগরে
দুরন্ত দস্যুপনায় ছুটছে সে।
কালের সীমানা কে ছাড়িয়ে যায়?
নাকি বাঁধনে আটকা পড়ে থাকে?
কেউ কেউ হয়তো পেরোয়
কেউ কেউ বৃথা ঝুলে থাকে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



