রুহুল গনি জ্যোতি
মিষ্টি সুস্বাদু জিলাপি তবু তার প্যাঁচের বদনাম
রসিক কেবলই খোঁজে রস
তিক্ততার ধার সে ধারে না
প্যাঁচের ঘেরাটোপ চায় না মাড়াতে
চায় সে কেবলই এড়াতে ঘোরালো-প্যাঁচালো পথ।
চারপাশে তবু তার কত বাঁধা কত জটিলতা
কেটে যায় স্বপ্নের ঘুড়ি
পড়ে থাকে শূন্য নাটাই
জিম্মি হয়ে যায় সেও জটিল-কুটিল কত মারপ্যাঁচে
মাঝে মাঝে ভেঙে সে বেরোয়- ছিন্নভিন্ন সব ষড়
কখনো পারে না বেরুতে
রসের জিলাপি কি সে কথা জানে?
সে কি জানে মানুষের মন?
কত যে বিচিত্র সে, কত তার রয়েছে ধরন
কিভাবে জানবে সে?
সে তো শুধুই জিলাপি, মিষ্টতাই স্বভাব যে তার।

সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।