ছবিটি কোন এক সময় তোলা হয়েছিলো।
প্রথমে এটিকে মনে হয়েছিলো দাগযুক্ত প্রিন্ট;
ঝাপসা লাইন এবং ছোট ছোট ছোট মিশে ছিলো কাগজের সাথে;
অত:পর তুমি যদি এটা নিরীখ করে দেখো তাহলে দেখবে
বাম কর্নারে একটি জিনিস যা কোন গাছের শাখার মতো
পানি থেকে বেরিয়ে এসেছে, আর ডানে দেখবে অর্ধেক পথ
ওপরে একটি সাধারন ঢাল একটি ছোট্র ফ্রেমহাউস
পশ্চাৎপটে রয়েছে একটি লেখ এবং তার বাইরে দেখা যাচ্ছে
নিচু নিচু পাহাড়
(আমার জলে ডোবার পরদিন এ ছবিটি তোলা হয়
আমি এখন লেকের ভিতরে, ছবির একেবারে কেন্দ্রে
ঠিক উপরিতলের নীচে।
এটা যথাযথভাবে বলা শক্ত জায়গাটি কোথায়, অথবা
আমি কতটুকু বড় অথবা ছোট।
আলোর উপড়ে জলের অভিঘাত একটি বিকৃতিই বটে-- কিন্তু যদি তুমি দীর্ঘক্ষন তাকিয়ে থাক অবশেষে তুমি আমাকে দেখতে সক্ষম হবে।) বি:দ্র:-
এটি কিন্তু আমার কবিতা নয়--- কবি হলেন মার্গারেট এটউড।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৬ সকাল ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




