somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনীতিবাজদের প্রতি ঘৃনা

২১ শে জুলাই, ২০০৬ ভোর ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ এক অদ্ভূত দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। কাকডাকা ভোরে ফুটপাত সংশ্লিষ্ট জায়গায় হকাররা জায়গার দখল নেয় নগদ টাকার বিনিময়ে। পুলিশ নামক প্রাণীগুলোকে ঘুষ দিলে তবেই তার জায়গা মিলবে সারাদিনের ব্যবসার জন্য। টার্মিনালগুলো সচল হয় ভোরেই। সেখানেও টাকা। গাড়ির সিরিয়াল লাগবে-- তবে টাকা দাও। কিছুদুর পরপর দাড়িয়ে থাকবে সার্জেন্ট। গাড়ি থামিয়ে ড্রাইভারের কাছ থেকে টাকা আদায়। এতো সব পেরিয়ে আপনি যাবেন ভোরের কাচাবাজারে। সেখানে শুনবেন প্রতিটি দোকানদারকে দিনের শুরুতেই টাকা দিতে হয়েছে পুলিশ ও নানা সমিতির দালালের কাছে। তাও রক্ষে নেই উচ্চপর্যায়ে ঘুষের বদৌলতে শিল্পপতি দ্রব্যমূল্য আকাশে তুলে চুটিয়ে ব্যবসা করছে ভয়ংকর একদল অপরাধী। ভালো, বাজার সারলেন ও বাসায় ফিরে নাস্তাটুকু সেরে গেলেন সরকারি কোন অফিসে। নিজের কোন কাজ আছে তো রক্ষা নেই। দিতে হবে টাকা। এমনকি আগের ফোন বিল বকেয়া আছে সেটা পরিশোধ করতেও টাকা দিতে হবে আপনাকে। রাস্তায় হাটছেন হয়তো কোন গাড়ী রং সাইড দিয়ে এসে আপনাকে ধাক্কা দিলো। ক্ষুদ্ধ আপনি থানায় গেলেন আহত অবস্থাতেই অপরাধীর বিরুদ্ধে অভিযোগ করবেন বলে। সেখানেও আপনাকে দিতে হবে টাকা। ট্রানসপারেনসী ইন্টারন্যাশনালের রিপোর্টে পাঁচবারের মতো দুর্নীতিতে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এবার যখন মন্ত্রণালয় গুলোকে নিয়ে রিপোর্ট প্রকাশিত হলো তখন বেজায় চটেছেন মন্ত্রীরা। বিশেষ করে বাম রাজনীতিক থেকে ডানপন্থী হওয়া শীর্ষ নেতা আব্দুল মান্নান ভুইয়া টিভি চ্যানেলের মালিক হয়েছেন বটে কিন্তু তার মন্ত্রণালয় যে দুর্নীতিতে শীর্ষে তা মানতেই রাজী নন। যাই হোক ভাই ও বোনেরা এমন অস্থিমজ্জায় মিশে যাওয়া দুর্নীতি নিয়ে আমাদের প্রিয় এ দেশটিকে আমরা বাঁচাবো কি করে ?
তাই আসুন আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হই--ঘৃনা প্রকাশ করি দুর্নীতিবাজদের বিরুদ্ধে। সসম্বরে বলি-দুর্নীতিবাজরা ধ্বংস হোক।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৬ ভোর ৬:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×