আগেও দুর্নীতির বিরুদ্ধে লিখেছিলাম এবং অনেকেই বলেছেন যে বাংলাদেশে আসলে দুর্নীতি গা সওয়া বিষয়ে পরিনত হয়েছে। তাই বলে তো আর হাল ছেড়ে দেয়া যাবেনা। সভ্য সমাজে তো আর অসভ্য জানোয়ারদের খুব বেশিদিন মেনে নিতে পারিনা আমরা।
ধরুন একটি চমৎকার সুযোগ আসলো এদেশের জনগনের সামনে। সৃষ্টিকর্তা আমাদের জিজ্ঞেস করলো দুর্নীতিবাজদের যেহেতু রাষ্ট্র ও সরকার কোন শাস্তি দিতে ব্যর্থ হয়েছে তাই আমি নিজেই তাদের শাস্তি দিবো কিন্তু তা অবশ্যই তোমাদের মতামত নিয়ে। এরপর তিনি আমাদের সবার কাছে প্রস্তাব চাইলেন যে কি শাস্তি হতে পারে ?
দুর্নীতিবাজ কারা ?
1. যারা ফাইল আটকিয়ে কিংবা কাজ করিয়ে দেয়ার বিনিময়ে বেতনের বাইরে অর্থগ্রহন করে।
2. যারা মজুতদাড়ি ও সিন্ডিকেশনের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরী করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়।
3. পুলিশ
4. যারা বড় বড় কন্ট্রাক্ট পাইয়ে দিতে অসৎ পন্থা অবলমবন করে।
5. এবং যারা দায়িত্বে থাকা সত্ত্বেও দুর্নীতিবাজদের শাস্তি না দিয়ে প্রশ্রয় দেয়
এসব জানোয়ারদের ঠিক কি শাস্তি দিলে দেশের মানুষের আশা পূর্ণ হবে।
আমার প্রস্তাব : এসব শ্রেনীর মানুষরূপী নরপিশাচ সবাইকে এক করে একটি জাহাজে করে বঙ্গোপসাগরের শেষ সীমায় গিয়ে জাহাজ সহ ডুবিয়ে দিতে হবে। যাতে করে মৃত্যুর পরও এদের অপবিত্র শরীর আমাদের প্রিয় দেশের মাটিকে কষ্ট দিতে না পারে।
আপনারা কি বলেন ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



