ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমালোচনা করে তারা কারা ? দেশ ও জাতির প্রতি তাদের অবদান কি ? তারা কি একবারও ভেবেছে যে এই বিশ্ববিদ্যালয় শুধু জাতির মেধাবী সন্তানদের লালনক্ষেত্রই নয় বরং স্বাধীণতা থেকে শুরু করে গণতন্ত্র- কোথায় এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখেনি। ভাষা আন্দোলন সহ মুক্তিসংগ্রাম - ভিত তৈরী হয়েছিলো কোথায় ?
এগুলো নাহয় বাদ-ই দিলাম। দেশ পরিচালনা- সে রাজনীতিই হোক, প্রশাসনই হোক, ব্যাংক-বীমা, শিল্প প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিল্প সাহিত্য সংস্কৃতি - এমন একটি ক্ষেত্রের কথা বলুন যাএ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পরিচালনা করছেনা।
যারা সমালোচক তারা তো শুধু ক্যাম্পাসে মারামারির উদাহরন দেয় ? আমি যদি প্রশ্ন করি মারামারি হয়না কোথায় ? যারা মারামারি কিংবা সন্ত্রাস করে ওরা এগুলো তাদের পরিবার থেকেই শিখে আসে। আর কলংক তো চাঁদেও আছে। এসব মারামারি কিংবা ক্যাডারবাজি বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষা কার্যক্রমের কাছে আলোচ্য কোন বিষয়ই হতে পারেনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



