somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লিজ পোস্টটি পড়ুন

২২ শে জুলাই, ২০০৬ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচারপতির বরাত

ইজি চেয়ারটায় শুয়ে থাকতে থাকতে মাঝে মধ্যে ঢুলুনির মতো আসে। আধো ঘুম আধো জাগরনের মাঝে অদ্ভূত সব স্বপ্ন এসে ভর করে চোখে। প্রায় সময় স্বপ্নগুলোর আগা-মাথা থাকেনা কোনো। আজকের স্বপ্নটা অবশ্য একদম অন্য রকম।

বজলুর রহমানের খুব ইচ্ছে করে স্বপ্নটা নিয়ে কারও সঙ্গে কথা বলতে। বাসা খালি, কেউ নেই। প্রায় সময় থাকেওনা কেউ। কে আসবে 70 বছর বয়সী একটি বুড়ো মানুষের সঙ্গে গল্প করতে ? টেলিফোনটা থাকলে হতো। পুরোনো কোন বন্ধুকে ফোন করে খুব আয়োজন করে স্বপ্নটা বলা যেতো। এখন সে উপায়ও নেই। বজলুর রহমান অনেক চেষ্টা করেও মনে করতে পারলেননা, শেষ কবে টেলিফোনে কথা বলেছেন তিনি। মেলা বিল বাকী পড়েছিলো। তাই কাটা গেছে টেলিফোন লাইন।

স্বপ্নের কথাটা কাকে বলা যায়-ভাবতে ভাবতে চেয়ার থেকে খুব কষ্টে ওঠার চেষ্টা করলেন তিনি। ডায়াবেটিসটা চেক করতে যাওয়া দরকার। রক্তচাপটাও মেপে দেখা হচ্ছেনা অনেকদিন। কিন্তু কারও সাহায্য ছাড়া উঠে দাঁড়ানোটা তার জন্য হিমালয় জয়ের মতো ব্যাপার। অগত্যা উঠে দাড়ানোর চেষ্টা বাদ দিয়ে আবার ইজি চেয়ারটায় বসে পড়লেন তিনি।

দুর সম্পর্কের এক ভাইপো এসে প্রতিদিন অন্তত একবেলা দেখে যায়। সহায় বলতে ওই ছেলেটাই। ও না আসা পর্যন্ত চুপচাপ বসে থাকা ছাড়া অন্য কোন উপায় নেই তার। সামান্য উঠে দাঁড়ানোর পরিশ্রমেই হাফ ধরে গিয়েছিলো তার। একটু জিরিয়ে নেয়ার জন্য চোখটা বন্ধ করতে যাবেন- তখনই মনে পড়লো ঘটনাটি- হাত একদমই খালি তার। ডাক্তারের ভিজিট লাগবে। ওষুধপত্র কিনতে হবে অনেক। এই মূহুর্তে টাকা পাবেন কোথায় ? ওষুধপত্র কেনার টাকাটা অনেক সময় ছেলেটাই দিয়ে দেয়। লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে তার। তারপরও না করতে পারেননা তিনি। কিন্তু আজকে ডাক্তারের কাছে যাওয়া-আসার ভাড়াটাই নেই তার কাছে। বজলুর রহমান অনেক পরে খেয়াল করলেন, গোটা শরীর কাঁপছে তার। সেটা আতঙ্কে না দারিদ্রের লজ্জায়, পুরোপুরি বুঝে উঠতে পারলেননা তিনি।

আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, তবে 100 ভাগ সত্যি কথাটা হলো- এই বজলুর রহমান তালুকদার নামের মানুষটি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। দারিদ্রের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়ে এই চিরকুমার মানুষটি সাহায্য চেয়েছেন দেশের দরদি মানুষের কাছে।

দৃষ্টি আকর্ষন : লেখাটি দৈনিক প্রথম আলোর সাপ্তাহিক ম্যাগাজিন ছুটির দিনে 'র 363 তম সংখ্যা (22 জুলাই প্রকাশিত) য় সম্পাদকীয় হিসেবে প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই সহৃদয়বানদের দৃষ্টি আকর্ষন করে আমি হুবুহু তুলে দিলাম।
20 জুলাই প্রথম আলোতে এ সম্পর্কিত সংবাদ ছাপা হয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×