আর কয়েকমাস পর দেশে একটা নির্বাচন হওয়ার কথা।নির্বাচন হইলো গিয়া গণতন্ত্রের প্রধান শর্ত। নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ চালাবেন সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে দেশ ও জনগনের। কিন্তু নির্বাচনের আগেই তারা যা দেখাচ্ছেন তাতে তো আতঙ্কিত না হয়ে উপায় নেই।
নগরীর সব দেয়ালগুলো দখল করে ফেলছেন তারা ভোট চেয়ে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয় (মসজিদ মন্দির) কোন কিছুকেই ছাড়ছেননা তারা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়ালগুলো যেখানে ভালো কোন উদ্ধৃতি বা বাণী থাকা উচিত অথবা এমন কোন দৃশ্য থাকা উচিত যা মনকে শুভ্র করবে।
অথচ অশিক্ষিত অর্ধশিক্ষিত গন্ডমুর্খরা ওই সব দেয়ালগুলো দখল করে তাদের নামে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছে। অবিলম্বে সরকার বা নির্বাচন কমিশনের পদপেক্ষ নেয়া উচিত এ িবষয়ে। যারা এগুলো লিখেছে তাদেরকেই তা মুছে ফেলতে বাধ্য করা উচিত।
আল্লাহই জানে এরা নির্বাচিত হলে বা আবার সরকার গঠন করলে দেয়ালশুদ্ধ দখল করে নেয় কিনা---- !!!! আসুন সবাই মিলে এদের বিরুদ্ধে সোচ্চার হই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






