ব্লগে এসে আমার অন্তত একটা বিষয় ভালো লাগে- আর তা হলো এখানে নানা বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের পোস্ট দেয় বা মন্তব্য করে। কোনটা পড়ে হাসি.. কোনটা পড়ে রাগ করি আবার কোনটা পড়ে বিরক্ত হই। তারপরেও ব্লগ ভালো লাগে কারন অনেকে চমৎকার ইনফরমেটিভ পোস্ট করেন যেগুলো সত্যিই দারুন।
ব্লগের হোমপেজে কোন বিজ্ঞাপন নেই যা এটিকে বানিজ্যিক কোন রূপ দেয়নি। ফলে ব্লগটিকে যথেষ্ট নিজস্ব মনে হয়। এবং এ কারনেই অপরিচিত হলেও সবাইকে পরিচিত ভাবতে পারি।
কিন্তু হঠাৎ করে (আগেও ছিলো কিনা জানিনা) দেখছি ব্লগ হোমপেইজে গ্রামীন ফোনের দালালী শুরু হয়েছে। গ্রামীন ফোন আমাদের কি দিচ্ছে সেটা জানাতে তারা বিজ্ঞাপন দিচ্ছে প্রচারমাধ্যমে। তাই ব্লগে এ ধরনের নীতিবিরুদ্ধ কাজ গ্রহনযোগ্য নয়।
আর বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী কোন কোম্পানী হলেও কথা ছিলো। একটা অর্থলোলুপ দুবর্ৃত্ত কোম্পানী .. যারা হাজার কোটি টাকা পাচার করছে বিদেশে.... অসৎ আমলা আর রাজনীতিকদের দেয়া সুযোগের কারনে। গ্রাহকের সঙ্গে চুক্তি করে তা যারা ভঙ্গ করে অনায়াসে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




