somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ লাইট হ্যাস গন আউট অফ আস- 4

১৪ ই সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানী শাসনামলের অনেকটা সময় জুড়েই কারাগারের প্রকোষ্টে থাকা বঙ্গবন্ধু কারা কর্তৃপক্ষের কাছে ছিলেন সিঙ্গেল স্টেয়ারড সাসপেক্ট '21 হিসেবে। আর তিনিই ধারাবাহিকভাবে হয়ে উঠলেন বাংলাদেশের মানুষের মুক্তি অর্জনের তারকা হিসেবে। ছয় দফার পক্ষে গড়ে তুললেন বিপুল জনমত। 70 এর নির্বাচনে একচ্ছত্র সমর্থন নিয়ে প্রতিষ্ঠা করলেন সমান্তরাল সরকার। তার অঙ্গুলি হেলনে পূর্ব বাংলা আলোড়িত হলো.. জনসমুদ্রে উঠলো উত্তাল ঢেউ.. বাংলার খেটে খাওয়া মানুষ পরিনত হলো মুক্তিপাগল জনতায়।

7 মার্চের ঐতিহাসিক ভাষনে তিনি জাতিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে প্রস্তুত হতে বললেন সংগ্রামের জন্য। পাশাপাশি গোপনে ভারতের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধের রসদ নিশ্চিত করলেন.. নিশ্চিত করলেন গেরিলা বাহিনীর সামরিক প্রশিক্ষন ও ভারতের মাটি ব্যবহারের অনুমতিও নিয়ে নিলেন ইন্দিরা গান্ধীর কাছ থেকে।

1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান বাহিনীর হাতে গ্রেফতারের আগেই ইস্ট পাকিস্তান রাইফেলসের ওয়ারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষনা ছড়িয়ে দেন বঙ্গবন্ধু। মুহুর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে বিশ্বপরিমন্ডলে। লন্ডনে ও দিল্লীতে বাঙ্গালী কুটনীতিকরা ওই ঘোষনা প্রচার করে বিশ্বজুড়ে।

দেশের বেতার কার্যক্রমে সম্ভব না হলেও বিপ্লবী বেতার কেন্দ্র চালু করা হয় কালুরঘাটে। আওয়ামী লীগ নেতা এম এ হান্নান, প্রখ্যাত বেতার কর্মী আবুল কাশেম সন্দ্বীপ ও মেজর জিয়াউর রহমান পর্যায়ক্রমে তা পাঠ করতে থাকেন জাতিকে উদ্্বুদ্ধ করতে।

এরপর রক্তক্ষয়ী সংগ্রাম। স্বাধীনতা। যার পুর্নতা এলো বঙ্গবন্ধুর ফিরে আসার মধ্য দিয়ে 1972 সালের 10 জানুয়ারীতে। ভারতে তাকে দেয়া সম্বর্ধনা সভায় বাংলার মুজিব একবুক ভালবাসা ও অহংকার নিয়ে বললেন-- কবিগুরুর কথা ভুল প্রমানিত হয়েছে --আমার বাঙ্গালী মানুষ হয়েছে-জীবন দিয়ে স্বাধীনতা এনেছে।

লাখো মানুষের ভালোবাসা নিয়ে প্রিয় বাংলায় ফিরলেন মুজিব। মাত্র সাড়ে তিনবছরের মাথায় সেই মুজিবকে হত্যা করলো স্বাধীনতা বিরোধী শক্তি যারা বেসামরিক ও সামরিক ছদ্মাবরনে ঘাপটি মেরে ছিলো। ইতিহাসে আবার অন্তর্ভুক্ত হলো বাঙ্গালীর জন্য কলুষিত একটি দাগ। যে ঘোর অমানিশায় নিক্ষিপ্ত হলো তা থেকে আজো আর বের হওয়া গেলোনা--- শেক্সপিয়ারের ম্যাকবেথে যেমন বলা হয়েছে- দি নাইট ইজ লং দ্যাট নেভার ফাইন্ডস দা ডে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×