হতে পারে নিতান্তই দুর্ঘটনা কিংবা হতে পারে সাবোটাজ। হতে পারে ভুলের মাশুল কিংবা হতে পারে গুরুত্ব না দেয়ার ফল । যাই হোক না কেন আগুনে পুড়ে গেছে এনটিভি ভবন। বন্ধ হয়ে গেছে দুটি টিভি চ্যানেল। হুমকির মুখে একটি সংবাদপত্রের প্রকাশনা। শেষ পর্যন্ত যা খবর পেলাম আমার দেশ কাল চারপাতা ছাপা হবে।
দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। আমার চার সহপাঠী ছাড়া সিনিয়র জুনিয়র মিলে পরিচিতি অনেকেই ওই দুই টিভি ও পত্রিকায় কর্মরত। একে একে খোজ নিচ্ছিলাম ভয়ে ভয়ে।
একটি ঘটনা ঘটেছে। আহত নিহতদের নিয়ে সহানুভূতি। কিন্তু আমরা জানি কদিন পর সব ভুলে যাবো।
নতুন একটি দুর্ঘটনা না ঘটা পর্যন্ত আমরা আর প্রশ্ন তুলবোনা-- ঢাকা শহরের উচূ ভবন গুলো মানুষের জন্য কতটুকু নিরাপদ ? যারা এসব ভবন পরিচালনার সঙ্গে জড়িত তাদের কি কোন শাস্তি হবেনা ? মানুষের জীবন নিয়ে এ ধরনের ছেলেখেলা করার অধিকার ওদের কে দিয়েছে ? এসব প্রশ্নের জবাব পেতে হলে আরো কত দুর্ঘটনার দু:সহ সাক্ষী বা শিকার হতে হবে কে জানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


