7 মার্চ মানেই স্বাধীনতার ডাক। একজন মানুষ কিন্তু অসাধারন এক নেতা। একটি ভাষন। যা কেবল স্বাধীনতার জন্য নিজেকে উজাড় করে দেয়ার বাণী নয়...যুগে যুগে দেশকে ভালোবাসার শক্তি সঞ্চয়ের এক অফূরন্ত উৎস। সত্যি অনন্য।
ছোটবেলায় রাস্তায় দাড়িয়ে মাইকে ভাষনটি শুনতাম। বিস্মিত হতাম। কারন ভাষনের শব্দগুলো গায়ে যেনো জ্বালা ধরিয়ে দিতো.... মনে হতো পাকিস্তানীদের খুজে এনে শাস্তি দিই। মনের আকাশে উড়তে থাকতো লাল সবুজের পতাকা।
আজ এতো বছর পরও সেই ভাষনের সেই একই আবেদন। সময়ের বাস্তবতায় ওই ভাষনের শব্দগুলো যেনো আরো বেশি তেজী..আরো প্রখড়। ভাষনটি যতবার শুনি ততবারই আরো বেশি আগ্রহী হই।
সেই 7 মার্চেতাই শুধু বলতে চাই-- বঙ্গবন্ধু তোমাকে ভালোবাসি......শ্রদ্ধা করি.. কারন প্রিয় মাতৃভূমির জন্য আমরা জীবন দিতে জানি..... দেশকে আমরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
এ কারনেই দৃঢ়তার সঙ্গে বলতে পারি- বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু--- বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



