নরসুন্দরের কাছে.......
০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় আমি যে নরসুন্দরের কাছে যেতাম তার নাম ছিল বৈদ্যনাথ।আমাদের তল্লাতে তখন বৈদ্যনাথের ভীষণ সুনাম।ছোট,বড় বৃদ্ধ,চাকুরে সবার আশ্রয় ঐ বৈদ্যনাথ।ওর সুন্দরের কারখানাটা ছিল আমাদের গাঁয়ের শ্টেশনের পাশেই।সকাল ন'টার গাড়িতে করে সবাই জেলা শহর গাইবান্ধায় যেত,তার আগে বৈদ্যনাথের কাছে নিজেকে একটু ঝালিয়ে নেয়া চাই!ওকে তাই সেলুনে আসতে হতো বেশ আগেই।শুক্রবারটা ছিল বৈদ্যনাথের সবচেয়ে ব্যাস্ততম দিন।ওদিন ওর কাছে সিরিয়াল পাওয়া অতোটা সহজ ছিল না।আমার বাবার লাল হোন্ডাটার পিছনে চড়ে আমি চুল কেটে নিতে বৈদ্যনাথের কাছে আসতাম।ছোটবেলায় দুষ্ট আর চন্ঞ্চল হিশেবে একটা খ্যাতি ছিল আমার।বৈদ্যনাথকে সেটা হাড়ে হাড়ে টের পেতে হয়েছে ।ওর ছুড়ি,খুড়,আয়না,ব্লেড এসব আমার হাত থেকে রক্ষে পেত না।ও যখন আমার চুলে কাচি চালাতো আমি ঘন ঘন নড়তাম।তাই দু- একজনকে আমার মাথা ধরে থাকতে হতো,যেন নড়াচড়া করতে না পারি।আর ঐ চুল কেটে নেবার সময়ই আমার নতুন নতুন সব খেলার কথা মাথায় আসতো।আসলে টানা মিনিট বিশেকের মতো বসে থাকার মতো আমি ছিলাম না।চুল কেটে নেবার সময় নড়াচড়ার জন্য দু- একবার মাথার চুলের সাথে কানও কেটে ফেলেছিলাম।বৈদ্যনাথের সেলুনটা এখনো আছে।আগের মতো টিনের চালা দেওয়া ঘরের ভিতরেই ওর কারখানা।গ্রামে গেলে ওর কাছেই চুল ছোট করতে যাই।বৈদ্যনাথ খুব যত্নের সাথে কাঁচি চালায়।খচখচ আওয়াজ হয়।আমি ক'টা টাকা বেশি দিতে চাই,ও নেয় না।বরং আমাকে চা খাওয়ায় আর বলে 'কাকু বড় হও'।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন