somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরকতের কাছে উত্তরসূরির চিঠি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বরকত ,
আপনার সাথে আমার প্রথম পরিচয় বাবার মুখে।আমি তখন কতোই বা!ছয় কিংবা সাত।ততোদিনে আমার বর্ণমালার প্রায় সবগুলো অক্ষরের সাথে পরিচয় হয়ে গেছে।স্বর আর ব্যান্জন মিশিয়ে বাংলায় নিজের নামটা লেখা শিখে গেছি।সেই সাথে শিখে গেছি এ ভাষায় দিগন্ত লেখা যায়।এ ভাষায় সমুদ্র লেখা যায়।

এ ভাষা দিগন্তের চেয়েও বিশাল,এ ভাষা সমুদ্রের চেয়েও গভীর।তারপর পেড়িয়ে গেছে বেশ ক'টা বছর।ইতিমধ্যে আমি ইশকুলের গন্ডি পেড়িয়ে বিশ্ববিদ্যালয়ে উঠে গেছি।আমার ঘরে এখন আপনার একটা ঝাপসা ছবি ঝুলিয়ে রেখেছি।

মাঝে মাঝে বিকেলের দিকে জানালার ফাঁক দিয়ে রোদ এসে পড়ে আমার ঘরে।আপনাকে তখন রক্ত মাখা মনে হয়।প্রিয় বরকত সাহেব,আমাদের উচ্চ শিক্ষার মাধ্যম হিশেবে এখনও বাংলা প্রতিষ্ঠা পায় নি।বিশ্ববিদ্যালয়ের ক্লাশগুলোতে তাই আমার মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে।আমাদের বাবা মারা অনেকেই সন্তানদের ইংরেজি মাধ্যম ইশকুলে পড়িয়ে আভিজাত্য অনুভব করে সন্তানের শুদ্ধ করে বাংলা বলতে না পারাতে গর্ব অনুভব করে।আমাদের লুলায়িত প্রজন্ম নিজেকে smart প্রমাণ করার জন্য বাংলার ভেতর ভুলভাল ইংরেজি মিশেল করে।এ প্রজন্মের আমরা লালনকে চিনি না,হাসনকে চিনি না
।আমরা বাংলা গান শুনতে রীতিমত লজ্জাবোধ করি।পশ্চিমা চিৎকার সর্বস্ব অপসংগীতকে ধারন করে আমরা নিজেদের আধুনিক প্রমাণ করতে ব্যস্ত।এ প্রজন্মের একজন হিশেবে তাই আপনার কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি।আপনার উত্তরসূরী হিশেবে ভাষার প্রতি দায়িত্ব পালন করতে পারিনি।আপনি আমাদের ক্ষমা করবেন না।ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

ভালো থাকবেন। আকাশের তারা ,ছায়া আর রোদ্দুর হয়ে। বাংলার আকাশে ঘাসে ।

ইতি
উত্তরসূরিদের পক্ষে
রিয়াদ আরিফ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

×