ফ্ল্যাট ও জমি বিক্রিতে মন্দাভাব এবং নানামুখী সঙ্কটে থাকা আবাসন খাতকে চাঙ্গা করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ফান্ড গঠন করতে যাচ্ছে সরকার। পাশাপাশি আগামী ৫০ বছরের পরিকল্পনা সামনে রেখে রাজউকের ডিটেইল এরিয়া প্লানকে (ড্যাপ) সংশোধন করা হচ্ছে। একই সঙ্গে বিপর্যস্ত আবাসন খাতকে গতিশীল করতে আয়কর আইনের ১৯-এর ‘খ’ ধারা পুনঃবহাল এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করার সুযোগ বন্ধ করা হচ্ছে। এছাড়া আগামীতে সরকারীভাবে প্লটের প্রকল্প নেয়া হবে না। নেয়া হবে এ্যাপার্টমেন্টের প্রকল্প। গত কয়েক বছরে গ্যাস-বিদ্যুত সঙ্কট, রাজউকের বিধিমালা, ব্যাংক ঋণের উচ্চ সুদহারসহ নানামুখী সঙ্কটে ফ্ল্যাট ও জমি বিক্রি ৬০ শতাংশ কমে যায়। প্লট ও ফ্ল্যাট বিক্রি করতে না পারায় স্থবির হয়ে যায় আবাসন খাত। এতে এ খাতে বিনিয়োগ করা ৮০ হাজার কোটি টাকার ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে। পাশাপাশি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রায় চার শতাধিক শিল্প খাতে অনিশ্চয়তা দেখা দেয়। পরবর্তী সময়ে ২০১৩ সালের হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিরতায় ফ্ল্যাট-প্লট বিক্রিই বন্ধ থাকেনি, বন্ধ থাকে নির্মাণকাজও। হাজার হাজার ফ্ল্যাট অবিক্রীত অবস্থায় পড়ে থাকে। তবে চলতি বছরের শুরুতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ায় প্রাণ ফিরে পায় আবাসন খাত। আবাসন খাতের দুর্যোগ ঠেকাতে এবং এ ব্যবসার গতি ফিরিয়ে আনতে সরকারের কাজ করে যাচ্ছে সরকার। অবশেষে ফ্ল্যাট ও জমি বিক্রিতে মন্দাভাব এবং নানামুখী সঙ্কটে থাকা আবাসন খাতকে চাঙ্গা করতে কিছু প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাসন খাততে বাঁচিয়ে রাখতে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ফান্ড গঠন করা হবে। সরকারের এমন উদ্যোগ বাস্তবায়ন হলে ক্রেতাদের জন্য ফ্ল্যাট সহজলভ্য হবে।
নানামুখী সঙ্কটে থাকা আবাসন খাতকে চাঙ্গা করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ফান্ড গঠন করার উদ্যোগ সরকারের
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!

একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।