সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে অন্তঃসত্ত্বা পাঁচ লাখ দরিদ্র নারী এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী সন্তানের মায়েদের নগদ টাকা দেবে সরকার। এজন্য দুই হাজার ৩৭৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার, যার দুই হাজার ৩৪০ কোটি টাকাই দেবে বিশ্ব ব্যাংক। চলতি বছরের জুন থেকে রংপুর ও ঢাকা বিভাগের ৭টি জেলার ৪২টি উপজেলার ৪৪৩টি ইউনিয়নের ১৬ লাখ পরিবার থেকে নির্বাচিতরা এই সহায়তা পাবেন। মূলত দরিদ্র মায়েদের দারিদ্র্য নিরসনের পাশাপাশি তাদের সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি নিশ্চিত করতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে। দরিদ্র অন্তঃসত্ত্বা নারীদের গর্ভকালীন মোট চার বার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে ২০০ টাকা করে নগদ দেওয়া হবে। অন্যদিকে শূন্য থেকে ২৪ মাস বয়সী দরিদ্র শিশুদের প্রতিমাসে একবার শরীর বৃদ্ধির পরীক্ষা করে নগদ ৫০০ টাকা করে দেওয়া হবে। ২৫ থেকে ৬০ মাস বয়সী শিশুদের তিন মাসে একবার শরীর বৃদ্ধির পরীক্ষা করে নগদ ১০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও অন্তঃসত্ত্বা নারী ও মায়েরা প্রতিমাসে অনুষ্ঠিত শিশুপুষ্টি ও উন্নত শিক্ষা বিষয়ে কর্মশালায় অংশগ্রহণ করলে প্রতিবার ৫০০ টাকা করে পাবেন। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, শেরপুর ও ময়মন সিংহ এই ৭ জেলায় দারিদ্র্যের হার ৩৫ ভাগেরও বেশি। একই সঙ্গে এইসব এলাকায় অপুষ্টির হারও দেশের অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি। তাই সরকারের এই প্রকল্প বাস্তবায়নে শিশু ও নারী মৃত্যুহার যেমন হ্রাস পাবে একই সাথে শিশু ও নারী পুষ্টিও নিশ্চিত হবে।
সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে দরিদ্র গর্ভবতী মায়েদের নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত সরকারের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

