জাতীয় সংস্কৃতির ওপর বিদেশি অপসংস্কৃতি প্রভাব রোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। অপসংস্কৃতি রোধের পদক্ষেপের অংশ হিসেবে বিদেশি স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারে শৃঙ্খলা আনার জন্য বর্তমান সরকার ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা ২০১০’ জারি করেছে। এর ফলে বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনকৃত বিদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ছাড়া অন্য কোন চ্যানেল প্রদর্শিত হয় না। যেসব বিদেশি চ্যানেলে অশ্লীল এবং অরুচিকর অনুষ্ঠান সম্প্রচারিত হয় সেগুলো বাংলাদেশে ডাউনলিংক করার অনুমোদন প্রদান করা হয় না। যার ফলে চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রচলিত সেন্সর আইন যথাযথভাবে প্রতিপালনের কারণে বিদেশ থেকে আমদানিকৃত অশ্লীল চলচ্চিত্র প্রদর্শন বন্ধ হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশীয় সংস্কৃতি বিকাশে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং চলচ্চিত্র শিল্পকে বিশ্বমানে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক তথ্য-প্রযুক্তির সর্বগ্রাসী প্রভাবের যুগে একমাত্র দেশীয় সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিদেশি অপসংস্কৃতি রোধে সফল হবে বাংলাদেশ সরকার এমনটাই আশাবাদী বাংলার জনগণ।
আধুনিক তথ্য-প্রযুক্তির সর্বগ্রাসী প্রভাবের যুগে একমাত্র দেশীয় সংস্কৃতির বিকাশের মাধ্যমে বিদেশি অপসংস্কৃতি রোধে আপোষহীন বর্তমান সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

